দুই ভারপ্রাপ্ত কোচ নিয়োগ দিলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১০:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৩:৪৯

স্কালোনি ও আইমার বিশ্বকাপ শেষে হোর্হে সাম্পাওলির বরখাস্তের পর থেকে আর্জেন্টিনার কোচের পদটি খালি পড়ে আছে। আরও ভেবেচিন্তে স্থায়ী কোচ নিয়োগ দিতে চায় আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)। তার আগে আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য দুইজন কোচকে নিয়োগ দিলো দেশটির ফেডারেশন। বৃহস্পতিবার এএফএ প্রেসিডেন্ট জানান- লিওনেল স্কালোনি হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান কোচ, তার সহকারী পাবলো আইমার।

সেপ্টেম্বরে আমেরিকা সফরে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপে হতাশার বিদায়ের পর প্রথমবার মাঠে নামবে তারা। তাছাড়া অক্টোবরে ব্রাজিলের বিপক্ষেও একটি প্রীতি ম্যাচ খেলবে দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এ ম্যাচেও স্কালোনি ও আইমার ডাগআউটে থাকবেন।

নির্বাহী কমিটির সভা শেষে এএফএ প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া জানান, জাতীয় দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া এখনও বেশ সময়ের ব্যাপার। তার আগে ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালিয়ে নিতে চায় তারা। যদিও দুইজনের মধ্যে একজন স্থায়ীভাবে দায়িত্ব পেয়েও যেতে পারেন।

তাপিয়া বলেছেন, ‘ফিফার পরের তিনটি প্রীতি ম্যাচের কোচ থাকবেন স্কালোনি, তার সহকারী আইমার ও মার্তিন তোকায়ি। আমারা কোচ বাছাইয়ে সময় নেবো, দেখা যাক ভবিষ্যতে কার হাতে দায়িত্ব ওঠে।’

আর্জেন্টিনায় লম্বা সময় ধরে খেলেছেন স্কালোনি ও আইমার। সাবেক উইংব্যাক স্কালোনি সাদা-নীল জার্সি পরেছেন ৭ বার। আর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার আইমারের খেলোয়াড়ি ক্যারিয়ার ১০ বছরের। ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন তিনি।

অবশ্য কোচিংয়ে দুজনের অভিজ্ঞতা খুব অল্প দিনের। ৪০ বছরের স্কালোনি অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন, আর জাতীয় দলে সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ২০১৭ সালের জুলাই থেকে অনূর্ধ্ব-১৭ দলের কোচ ছিলেন আইমার।

স্কালোনি ও আইমারের নতুন অধ্যায় শুরু হবে ৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে গুয়েতেমালার বিপক্ষে। তার ৪ দিন পর নিউ জার্সিতে প্রতিপক্ষ কলম্বিয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহরণের শিকার ৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
অপহরণের শিকার ৪ জনকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার
ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা
ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা
রাজধানীতে ছুরিকাঘাত ও ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু
রাজধানীতে ছুরিকাঘাত ও ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু
ইয়ারফোনের নয়েজ ক্যান্সেলিং মোড কী কানের জন্য ক্ষতিকর
ইয়ারফোনের নয়েজ ক্যান্সেলিং মোড কী কানের জন্য ক্ষতিকর
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব