হিগুয়েইন গেলেন মিলানে, জুভেন্টাসে ফিরলেন বোনুচ্চি

স্পোর্টস ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১১:৫০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১১:৫০

বোনুচ্চি ও হিগুয়েইন এ সপ্তাহের সেরা দলবদল করে ফেললো ইতালির দুই জায়ান্ট জুভেন্টাস ও এসি মিলান। দুইজনকে সান সিরোতে পাঠিয়ে একজনকে নিয়ে এলো তুরিনের ক্লাব। এক বছরের জন্য ধারে খেলতে জুভেন্টাস থেকে মিলানে গেলেন গনসালো হিগুয়েইন। আর মাত্তিয়া কালদারাকে দিয়ে লিওনার্দো বোনুচ্চিকে ফেরালো জুভরা।

গত কয়েক দিন ধরে এই দলবদলের আভাস পাওয়া যাচ্ছিল। বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা শেষে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছে দুই দল। প্রাথমিকভাবে ধারে খেলতে ১৮ মিলিয়ন ইউরোতে মিলানে যোগ দিয়েছেন হিগুয়েইন। মৌসুম শেষে ক্লাবটির সঙ্গে স্থায়ী চুক্তির পথ খোলা রাখা হয়েছে।

মিলান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানায়, ‘জুভেন্টাস ফুটবলার গনসালো হিগুয়েইন ও মাত্তিয়া কালদারাকে নিজেদের করে পাওয়ার খবর নিশ্চিত করছে এসি মিলান। একেবারে কিনে নেওয়ার সুযোগ হাতে রেখে ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত হিগুয়েইনের সঙ্গে ধারে চুক্তি করেছে মিলান।’

আটলান্টা থেকে জুভেন্টাসে যোগ দিয়ে মাত্র এক মাস ছিলেন কালদারা। তাকে মিলানের সঙ্গে অদলবদল করে বোনুচ্চিকে ফেরালো ওল্ড লেডিরা। ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত মিলানে চুক্তি করেছেন কালদারা। এজন্য দুই দলকে কোনও টাকা=পয়সার লেনদেন করতে হয়নি।

এক বছর আগে মিলানে যাওয়া বোনুচ্চি ৫ বছরের জন্য পুরানো ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন। ২০১০ সালে ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে ক্যারিয়ার শুরু করে দেশের উজ্জ্বল সম্ভাবনাময় ডিফেন্ডারের খ্যাতি কুড়ান তিনি। সেই প্রিয় ক্লাবে আবারও ফিরলেন ৩১ বছর বয়সী এই ডিফেন্ডার। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
ঘরেই বিয়েবাড়ির মতো মালাই জর্দা, নেই চাল সেদ্ধ ও সিরার ঝামেলা
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল দলে দুঃসংবাদ 
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ