‘সমর্থকদের সঙ্গে দারুণ সময় কাটবে ফ্লোরিডায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৮, ১৩:০০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৪:৪২

অনুশীলনের আগে কথা বলছেন সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সৌজন্যে ৫টি ম্যাচ ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে খেলেছেন সাকিব আল হাসান। এবার সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই বাঁহাতি অলরাউন্ডার। ভেন্যুটি তার জন্য চেনা হলেও দলের অন্য সবার কাছে অচেনা। এটা দলকে পিছিয়ে রাখবে মনে করেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টিতে গ্যালারিতে সমর্থকদের কাছ থেকে দারুণ সমর্থন আশা করছেন তিনি।

সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু করেছে বাংলাদেশ। শেষ দুটি ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে। আর তাই আশাবাদী সাকিব। নতুন দেশে খেলার রোমাঞ্চ সতীর্থরা কাজে লাগাবে বিশ্বাস তার, ‘সবার জন্য এটা (নতুন জায়গায় খেলা) রোমাঞ্চের হওয়া উচিত। আর এখানে যেহেতু বাংলাদেশের অনেক সমর্থক থাকবে, তাই আমি মনে করি সবার জন্য দারুণ একটা সময় কাটবে।’

গত বছর সিপিএলে জ্যামাইকা তাল্লাওয়াসের হয়ে এই ভেন্যুতে দুটি ম্যাচ খেলেছেন সাকিব। দুটি ম্যাচে একটি করে উইকেট পাওয়ার পাশাপাশি দ্বিতীয়টিতে ৩২ বলে ৪৪ রানে ঝড় তুলে দলের জয়ে দারুণ অবদান রেখেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। গতবারের চেয়ে এই উইকেট ভিন্ন মনে করছেন সাকিব, ‘বলা মুশকিল (স্পিনারদের সুবিধা)। গত বছর আমি যখন সিপিএলের ম্যাচ খেলেছি এখানে তখনকার উইকেটের সঙ্গে এবারেরটা ভিন্ন। গতকাল আমরা সাইড নেটে অনুশীলন করেছি, ম্যাচের উইকেট খুব একটা আলাদা হবে না সেটা থেকে। অনুশীলন শেষে বোঝা যাবে উইকেটের অবস্থা।’

গতবারের চেয়ে উইকেট আরও ভালো হবে বিশ্বাস সাকিবের। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আশাবাদী তিনি। এজন্য আগে ব্যাট করার পক্ষে বাংলাদেশের অধিনায়ক, ‘আমাদের সুযোগ ছিল আরও রান করার (প্রথম ম্যাচে)। বেশ কিছু কারণে আমরা সফল হইনি। ভুলের জায়গাগুলো শুধরে আরও বেশি কিছু রান করা সম্ভব। এখানে আগে ব্যাট করলেও বড় একটা স্কোর দাঁড় করানো সম্ভব হবে মনে করছি।’

রবিবার সকাল ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। 

/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা
২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা
চাঁদাবাজি-মারধর: সাভারের বহিষ্কৃত সেই ছাত্রদল নেতা কারাগারে
চাঁদাবাজি-মারধর: সাভারের বহিষ্কৃত সেই ছাত্রদল নেতা কারাগারে
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান, নেপথ্যে দুই সহোদর
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালান, নেপথ্যে দুই সহোদর
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে থাকছেন না মোজতবা খামেনি