কোহলি-রাহানে জুটিতে ভারতের স্বস্তি

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৮, ০০:২২আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ০০:৩৪

কোহলি ও রাহানের জুটিতে রক্ষা ভারতের এজবাস্টন ও লর্ডসের পর ট্রেন্টব্রিজ টেস্টেও আশঙ্কাজনক ব্যাটিংয়ের আভাস দিয়েছিল ভারত। শেষ পর্যন্ত বিরাট কোহলি এগিয়ে এলেন আজিঙ্কা রাহানেকে নিয়ে। যদিও দুজনেই পুড়েছেন সেঞ্চুরি না হওয়ার আক্ষেপে।

শনিবার তৃতীয় টেস্টের প্রথম দিন টস হেরে ফিল্ডিং নিয়ে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। কোহলি ও রাহানের দেড়শ ছাড়ানো জুটিতে দিন শেষে তাদের হতাশ করেছে ভারত। এই সিরিজে প্রথমবার এক ইনিংসে স্কোর তিনশ পার করেছে সফরকারীরা। ৬ উইকেটে ৩০৭ রানে দিন শেষ করেছে তারা।

শিখর ধাওয়ান ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি ধীর শুরু করে। তাদের ৬০ রানের উদ্বোধনী জুটি ভাঙতেই ছোটখাটো ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। ২২ রানের ব্যবধানে ক্রিস ওকস তাদের প্রথম তিন ব্যাটসম্যানকে ফেরত পাঠান সাজঘরে। ধাওয়ান (৩৫) ও লোকেশকে (২৩) পরপর দুই ওভারে আউট করেন ইংলিশ পেসার।

তারপর চেতেশ্বর পুজারাকে (১৪) ফেরান আরও ৩ ওভার পর। ৮২ রানে ৩ উইকেট হারানো ভারতকে ওই ধ্বংসস্তুপ থেকে টেনে তোলেন কোহলি, সঙ্গ দেন রাহানে। দুজনের ১৫৯ রানের জুটি ভেঙে দেন স্টুয়ার্ট ব্রড। ১৩১ বলে ১২ চারে ৮১ রানে আদিল রশিদকে ক্যাচ দেন রাহানে।

নড়বড়ে নব্বইয়ে গিয়ে বেন স্টোকসকে স্লিপে ক্যাচ দেন কোহলি। মাত্র ৩ রানের আক্ষেপে পুড়িয়ে ভারতীয় অধিনায়কের উইকেটটি পান রশিদ। ১৫২ বলে ১১ চারে ৯৭ রান করেন কোহলি।

হার্দিক পান্ডিয়াকে ১৮ রানে জস বাটলারের ক্যাচ বানিয়ে দিনের শেষ করেন জেমস অ্যান্ডারসন।

প্রথম দিনে ওকস ২০ ওভারে ৭৫ রান খরচায় ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা
দ্বিতীয় ওয়ানডেঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের
আচরণবিধি ভাঙায় রানার শাস্তি
সর্বশেষ খবর
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে: এবি পার্টি
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
বাজেটে শুল্ক বাড়ানোর প্রস্তাব, বাড়তে পারে বাইসাইকেলের দাম
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
দাম বাড়বে আমদানি করা পাঙাশ মাছের ফিলে
কার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
কী, কেন, কীভাবেকার্যত বন্ধ হরমুজ প্রণালি কেন ‘সম্পূর্ণ’ বন্ধের ঘোষণা দিলো ইরান
সর্বাধিক পঠিত
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত