ব্যাট হাতে ব্যর্থ মাহমুদউল্লাহ, ব্যর্থ সেন্ট কিটস

স্পোর্টস ডেস্ক
২৯ আগস্ট ২০১৮, ১১:৪১আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ১১:৪৭

ব্যাট হাতে ব্যর্থ মাহমুদউল্লাহ, ব্যর্থ সেন্ট কিটস

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে ব্যর্থ না হলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মাহমুদউল্লাহ। তার বিবর্ণ দিনে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৪ উইকেটে হেরেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

টস হেরে ব্যাট করা সেন্ট কিটসের সংগ্রহটা খারাপ ছিল না। পাওয়ার প্লের পুরো ব্যবহার করে ৭১ রান আসে ক্রিস গেইল ও এভিন লুইসের উদ্বোধনী জুটিতে। ত্রাস ছড়ানো গেইলকে কিমো পল সাজঘরে ফেরালে ইনিংসের চিত্র  কিছুটা পাল্টে যায়। দ্রুত কিছু উইকেট পড়লে স্লথ হয় রানের চাকা। অধিনায়ক ক্রিস গেইলের ২৭ বলে করা ঝড়ো ৪০ রানই এনে দেয় ভালো সংগ্রহের ভিত। শেষ দিকে অ্যান্টন ডেভচিচ ২৪ বলে ৩৫ রান আর বেন কাটিং মিনি ঝড় তুললে ৭ উইকেটে ১৬৮ রান তুলে সেন্ট কিটস। মাহমুদউল্লাহ লেজের দিকে নেমে ৪ রানের বেশি করতে পারেননি। তাকে ফেরান ইমরান তাহির। ইমরান তাহির বল হাতে ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়া করতে গিয়ে গায়ানা সমান তালে জবাব দেওয়ার চেষ্টা করলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছিল। তবে লেজের দিকে সোহেল তানভির ২০ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেললে ৬ উইকেট হারিয়ে এক বল হাতে রেখে জিতে যায় গায়ানা।

মাহমুদউল্লাহ ৪ ওভারে ২৮ রান দিয়ে নেন ১টি উইকেট। দুটি করে নেন কার্লোস ব্র্যাথওয়েট ও বেন কাটিং।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল
যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল
ক্রিয়েটিভ নারীদের জন্য তিনটি চমৎকার ঘরোয়া কাজের আইডিয়া
ক্রিয়েটিভ নারীদের জন্য তিনটি চমৎকার ঘরোয়া কাজের আইডিয়া
প্রুফি কফি বনাম সাধারণ কফি: আপনার রুটিনে কোনটি থাকা উচিত
প্রুফি কফি বনাম সাধারণ কফি: আপনার রুটিনে কোনটি থাকা উচিত
জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নে ১১ দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান পরওয়ারের
জুলাইয়ের কর্মসূচি বাস্তবায়নে ১১ দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান পরওয়ারের
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
ব্যাংক থেকে ব্যাংকে ডিজিটাল লেনদেনে নতুন নির্দেশনা 
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী