বিশ্বকাপ ব্যর্থতায় জার্মানি কোচের ভুল স্বীকার

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ১০:২৭আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১০:২৮

ইয়োখহিম ল্যোভ বিশ্বকাপ ইতিহাসে ৮০ বছরের মধ্যে সবচেয়ে বড় হতাশার মুখোমুখি হয়েছে জার্মানি। আর এই ব্যর্থতায় ভুল স্বীকার করলেন কোচ ইয়োখহিম ল্যোভ।

বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলা জার্মানি রাশিয়াতে গ্রুপ পর্বের দুটি ম্যাচ হারের তেতো স্বাদ নিয়ে বিদায় নেয়। অথচ চার বছর আগে দাপট দেখিয়ে তারা হয়েছিল চ্যাম্পিয়ন। ৮ দশকের মধ্যে সবচেয়ে বড় লজ্জা পেতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আর এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন ল্যোভ। প্রায় দুই ঘণ্টার এক সংবাদ সম্মেলনে ভুল স্বীকার করেছেন তিনি, ‘আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমরা দাপুটে ম্যাচ খেলে গ্রুপ পর্ব পার করবো, এই বিশ্বাস করা। আমার জন্য এটা ছিল বড় ধরনের ঔদ্ধত্য।’

জাতীয় দলের সঙ্গে গত ১২ বছরের দারুণ পথচলা, কিন্তু রাশিয়াতে খেলোয়াড়দের মনে সাফল্যের জন্য ক্ষুধা তৈরি করতে পারেননি বললেন ল্যোভ। তবে আবার এই ডুবে যাওয়া দলকে টেনে তোলার প্রতিশ্রুতি দিলেন তিনি, ‘আমাদের সর্বশক্তি নিয়ে এই দলকে আবার পথে ফিরিয়ে আনতে চাই আমরা।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে নারী নিহত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিলো আমিরাত
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
‘নেতানিয়াহুর জন্য আর অস্ত্রের অর্থায়ন করা উচিত নয়’
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি