উইন্ডিজ টেস্ট দলে ফিরলেন ওয়ারিকান

স্পোর্টস ডেস্ক
৩০ আগস্ট ২০১৮, ১২:৪২আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ১২:৫৯

জোমেল ওয়ারিকান আগামী অক্টোবরে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট দলে জায়গা পেলেন জোমেল ওয়ারিকান। আড়াই বছরেরও বেশি সময় পর এই বাঁহাতি স্পিনারকে টেস্টে ফেরাল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

ওয়ারিকান তার চার টেস্টের শেষটি খেলেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। এ বছরের জানুয়ারিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে চুক্তি করলে আবার জাতীয় দলে ফেরার আভাস পান তিনি। তারই ধারাবাহিকতায় এবার দলেও জায়গা হলো ২৬ বছর বয়সী স্পিনারের।

লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ভারতে খেলবেন ওয়ারিকান।

এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন ২১ বছরের ফাস্ট বোলার আলজারি জোসেফ। বাংলাদেশের বিপক্ষে গত জুলাইয়ে দ্বিতীয় টেস্ট দলে ডাক পেলেও খেলা হয়নি তার। ১৫ জনের এই দলে নতুন মুখ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাহমার হ্যামিল্টন।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে তিন বছর পর দলে ফেরা ডেভন স্মিথ বাদ পড়েছেন। জায়গা হয়নি বাংলাদেশ সিরিজে খেলা আরেক খেলোয়াড় মিগুয়েল কামিন্সের। ওয়েস্ট ইন্ডিজের ভারত সফর শুরু হবে অক্টোবরে। ৪ ও ১২ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), সুনীল আম্ব্রিস, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্র্যাথওয়েট, রোস্টন চেস, শেন ডাউরিচ (উইকেটরক্ষক), শ্যানন গ্যাব্রিয়েল, জাহমার হ্যামিল্টন (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কিমো পল, কিয়েরন পাওয়েল, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
ফার্স্ট ক্লাস ও লিস্ট ‘এ’ ক্রিকেটের পার্থক্য কী?
জাপানের বিপক্ষে কেন ক্রিকেট ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত? 
এশিয়ান গেমসে ভারতের ক্রিকেটাররা রুম শেয়ার করবেন, বাংলাদেশকে করতে হচ্ছে না!
সর্বশেষ খবর
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ