ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে ফেদেরার-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ১১:০৮আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১১:০৮

তৃতীয় রাউন্ডে উঠলেন ফেদেরার (ছবি: রয়টার্স) ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ড জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন রজার ফেদেরার। ফ্রান্সের বেনোয়া পায়েরকে সরাসরি সেটে হারিয়েছেন সুইস তারকা। এনিয়ে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ১৮ বারই তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন পাঁচবারের চ্যাম্পিয়ন।

আরেক সাবেক চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ পেয়েছেন শেষ ৩২ এ লড়াইয়ের টিকিট। আমেরিকান টেনিস স্যান্ডগ্রেনকে হারিয়েছেন তিনি।

শেষ ৩২ এ জোকোভিচ দ্বিতীয় রাউন্ড জিততে ফেদেরারের সময় লেগেছে এক ঘণ্টা ৫৬ মিনিট। ৭-৫, ৬-৪, ৬-৪ গেমে জিতে শেষ ৩২ এ ঠাঁই পেয়েছেন ৩৭ বছরের সুইস তারকা। ২০ বারের গ্র্যান্ড স্লাম জয়ী পরের রাউন্ডে লড়বেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে।

ফেদেরারের বিপক্ষে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার দৌড়ে ভালোভাবে টিকে আছেন জোকোভিচ। স্যান্ডগ্রেনের বিপক্ষে তৃতীয় সেটে ম্যাচ পয়েন্ট হারানো এই সার্ব তারকা ৬-১, ৬-৩, ৬-৭ (২/৭), ৬-২ গেমে জিতেছেন। তৃতীয় রাউন্ডে জোকোভিচ লড়বেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকেটকে। এছাড়া কেই নিশিকোরি ও মারিন চিলিচও পেরিয়েছেন দ্বিতীয় রাউন্ডের বাধা।

শারাপোভা কেটেছেন তৃতীয় রাউন্ডের টিকিট মেয়েদের এককে বিদায় নিয়েছেন র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা ক্যারোলিন ওজনিয়াকি। ইউক্রেনিয়ান অবাছাই লেসিয়া তুরেঙ্কোর কাছে দ্বিতীয় রাউন্ডে তিনি হেরেছেন ৬-৪, ৬-২ গেমে। রোমানিয়ার সোরানা কারস্টিকে ৬-২, ৭-৫ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন মারিয়া শারাপোভা। বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী