রিয়ালে অনেক সুখে আছেন মদরিচ

স্পোর্টস ডেস্ক
৩১ আগস্ট ২০১৮, ১১:৩৮আপডেট : ৩১ আগস্ট ২০১৮, ১১:৩৮

লুকা মদরিচ ইন্টার মিলানে চলে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে লুকা মদরিচ বললেন, রিয়াল মাদ্রিদে অনেক সুখে আছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জেতেন মদরিচ। রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী এই অর্জনের পর জোর গলায় জানিয়ে দিলেন, রিয়ালের মতো ক্লাবে থাকার মতো সুখ আর কোথাও পাবেন না তিনি।

মোনাকোতে সাবেক সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদোকে টপকে ইউরোপের বর্ষসেরা হওয়ার পর মদরিচ বলেছেন, ‘আমি বিশ্বের সেরা ক্লাবে আছি। আমি এখানে থাকতে চাই। আমি সুখী নই, এখানে থাকতে পেরে মহাসুখী। আমি শান্ত আছি। গত ৬ বছরের মতো করে ভালো অবদান রাখতে চাই দলে।’

ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ ফাইনালে নেওয়া অধিনায়ক সান্তিয়াগো বার্নাব্যুর সময়টা উপভোগ করছেন। আর এই বছরটা দুর্দান্ত কেটেছে বললেন মদরিচ, ‘সম্ভাব্য সেরা সবকিছু অর্জন করতে আমি কাজ করছি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি এখানে আছি। দলগত ও ব্যক্তিগতভাবে এটা আমার ক্যারিয়ারের সেরা একটি বছর। আমি সত্যিই উপভোগ করছি, কাজ করে যেতে হবে আমাদের।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন