মাহমুদউল্লাহদের হারে শীর্ষে ত্রিনবাগো

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৮

বল হাতে নিষ্প্রভ ছিলেন মাহমুদউল্লাহ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এখন তিন ঘোড়ার দৌড়। সবশেষ মাহমুদউল্লাহদের দল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৪৬ রানে হারিয়ে টেবিলের শীর্ষে চলে এসেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। হারের দিনে ব্যাট-বলে কোনও ভূমিকা রাখতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ।

টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটা যে সঠিক ছিল না তা হাড়ে হাড়ে টের পেয়েছে সেন্ট কিটস। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ত্রিনবাগো। কলিন মুনরোর ঝড়ো ৭৬ রানে বিশাল সংগ্রহ পায় তারা। তার ৫০ বলের ইনিংসে ছিল ৩টি চার ও ৫টি ছয়। এছাড়া ৩৭ রান আসে ডোয়াইন ব্রাভোর ব্যাট থেকে।

মাহমুদউল্লাহ ২ ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। দুটি উইকেট নেন আলজারি জোসেফ।

জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করেছে সেন্ট কিটস। ওপেনার এভিন লুইসের ব্যাট থেকেই আসে সর্বোচ্চ ৫২ রান। এছাড়া বড় কোনও ইনিংস উপহার দিতে পারেননি আর কেউ। মাহমুদউল্লাহ শেষ দিকে নেমে ৩ বলে অপরাজিত থাকেন ২ রানে।

লিগে ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ত্রিনবাগো। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে গায়ানা। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় জ্যামাইকা।

/এফআইআর/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনের মামলায় কতজন আসামি, কতজনের সাজা?
জুলাই আন্দোলনের মামলায় কতজন আসামি, কতজনের সাজা?
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর 
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন নামঞ্জুর 
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬০৬ মামলা
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারপতি’
‘দেশের যেকোনও স্থানে হাইকোর্টের অধিবেশন বসাতে পারেন প্রধান বিচারপতি’
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস