পাকিস্তানকে হারালেই সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৪২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭

প্রথম ম্যাচের আগের দিন বাংলাদেশের মেয়েদের অনুশীলন সেই একই দেশ, একই মাঠ। সময়ের ব্যবধান শুধু দেড় মাসের মতো। গত মাসে ভুটানে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে দুর্দান্ত খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। সেই দুঃখ সঙ্গে নিয়ে আবার ভুটানের মাটিতে মারিয়া-আঁখিরা। এবার সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট জয়ের মিশন।

কাকতালীয়ভাবে, এবারও লাল-সবুজ দলের গ্রুপসঙ্গী নেপাল ও পাকিস্তান। শুক্রবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে নেপাল ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে পাকিস্তানকে। তাই আজ পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত বাংলাদেশের। সেই লক্ষ্যে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় চাংলিমিথাং স্টেডিয়ামে খেলতে নামবে লাল-সবুজ দল। ‘এ’ গ্রুপের তিন দল ভারত, মালদ্বীপ ও স্বাগতিক ভুটান।

সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে ভারতের বিপক্ষে একচেটিয়া খেলেও ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। এবার শিরোপা জিততে মরিয়া মেয়েরা। গত মাসের সেই টুর্নামেন্টে বাংলাদেশ ১৪-০ গোলে বিধ্বস্ত করেছিল পাকিস্তানকে। আজও একই প্রতিপক্ষের সঙ্গে জিততে সমস্যা হওয়ার কথা নয়।

কোচ গোলাম রব্বানী ছোটন পাকিস্তানকে হারাতে আশাবাদী, ‘আমরা স্বাভাবিক ফুটবল খেললে সুযোগ আসবে আর তা থেকে গোলও হবে। তবে গোলের জন্য মেয়েদের চাপ নেওয়ার দরকার নেই। প্রথম ম্যাচ জিতলেই আমরা সেমিফাইনালে চলে যাবো। তাই পাকিস্তানকে হারাতেই হবে। আমরা ম্যাচটা বড় ব্যবধানে জেতারই চেষ্টা করবো।’

অধিনায়ক মিসরাত জাহান মৌসুমীও জয় পেতে আত্মবিশ্বাসী, ‘নিজেদের সেরাটা দিয়েই আমরা ম্যাচ জিততে চাই।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি