জয় বঞ্চিত রিয়াল

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৪

মার্দিদ ডার্বিতে জয় বঞ্চিত রিয়াল মাদ্রিদ লা লিগায় হতাশার বৃত্তেই রইলো রিয়াল মাদ্রিদ। টানা দুই ম্যাচে জয় বঞ্চিত রইলো জায়ান্টরা। শনিবার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্রতে।

আগের ম্যাচে সেভিয়ার কাছে হেরেছে রিয়াল। তাই বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওর সঙ্গে ড্র করায় শীর্ষে ওঠার সুযোগ ছিলো। কিন্তু আজকের ম্যাচেও মাথা ‍তুলে দাঁড়াতে না পারায় বার্সাকে পেছনে ফেলবার সুযোগটিও হয়েছে হাতছাড়া।

গোলশূন্য ড্রয়ের ম্যাচে দুঃসংবাদ বয়ে এনেছেন ওয়েলশম্যান গ্যারেথ বেল। প্রথমার্ধের পর চোটের কারণে মাঠ ছেড়ে গেলেও তার আগে ভলিতে লক্ষ্যভেদের চেষ্টা করেছিলেন। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়েছে সে শট।

অ্যাতলেতিকো মাদ্রিদও সুযোগ পেয়েছিল লক্ষ্যভেদের। আন্তোয়ান গ্রিয়েজমানের নেওয়া শট রুখে দিয়েছেন কোর্তোয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়িয়ে খেলার চেষ্টা করেছিলো রিয়াল। কিন্তু প্রতিপক্ষ গোলকিপার ওবলাককে পরীক্ষায় ফেলতে পারেনি। মার্কো আানেসনসিও ও দানি কারভাহালের শট রুখে দিয়েছেন।

৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি