‘মেসিকে বসিয়ে রাখার দায় আমার’

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৩

বেঞ্চে বসেছিলেন লিওনেল মেসি লা লিগায় টানা তিন ম্যাচে জয় বঞ্চিত বার্সেলোনা। এমন হতাশার মাঝেও অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে শুরুতে বেঞ্চে বসিয়ে রাখা হয় প্রাণভোমরা লিওনেল মেসিকে। বিরতির পর মেসি মাঠে নামায় বরং তার বানিয়ে দেওয়া বলেই হার এড়িয়েছে কাতালানরা। মেসিকে বসিয়ে রাখায় সমালোচনাও কম হয়নি। তবে বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভারদে পুরো সিদ্ধান্তের দায় নিয়েছেন নিজের কাঁধেই।

বার্সেলোনা কোচ ভালভারদে জানান, ‘মেসিকে বেঞ্চে বসিয়ে রাখার দায় দায়িত্ব সম্পূর্ণ আমার।’

শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে মেসি খেলতে নামেন ৫৫ মিনিটে। আগেই এক গোল হজম করে বসায় এক পর্যায়ে হারের শঙ্কা পেয়ে বসেছিলো বার্সাকে। এক গোল হজম করা বার্সায় স্বস্তি ফেরান লিওনেল মেসিই। তার বানিয়ে দেওয়া বলেই মুনি আল হাদ্দাদির গোলে সমতায় ফেরে বার্সেলোনা।

এমন ম্যাচে মেসিকে বসিয়ে রাখার পেছনে যৌক্তিক কারণ আছে ভালভারদের, ‘দশ দিনে মেসিকে ৪ ম্যাচ খেলতে হবে। তাই আমার মনে হয় মেসিকে বিশ্রাম দেওয়াই শ্রেয় ছিলো। একইভাবে বুশকেৎসকেও। কারণ ভাবনায় চ্যাম্পিয়নস লিগ।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী