সাকিবকে সরিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার রশিদ

স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩০

সাকিবকে সরিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার রশিদ। এতদিন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের আসনটায় একক আধিপত্য ছিলো সাকিব আল হাসানের। এশিয়া কাপের পর আসনটায় আর থিতু হতে পারলেন না। তাকে সরিয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার এখন রশিদ খান। এই লেগ স্পিনার আফগানিস্তানের হয়ে প্রথমবার এমন কীর্তি করে দেখালেন। 

মহাদেশীয় টুর্নামেন্টে ব্যাট-বলে দারুণ ফর্মে ছিলেন রশিদ। বল হাতে ছিলেন সবার উপরে। ১০ উইকেট নিয়েছেন ৫ ম্যাচে, এছাড়া ব্যাট হাতে তার সংগ্রহ ছিলো মোট ৮৭ রান।

গ্রুপ পর্বে আফগানিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুদলকেই হারিয়েছে অনায়াসে। সুপার ফোরেও ছিলো আগ্রাসী মনোভাব। ভারতের সঙ্গে টাই করার সঙ্গে সঙ্গে বাকিদের ভুগিয়েছে বেশ। এমন পারফরম্যান্সে আক্রমণে নেতৃত্ব দেন রশিদ। ৩৫৩ রেটিং নিয়ে ৬ ধাপ এগিয়ে চলে এসেছেন শীর্ষ র‌্যাংকিংয়ে। দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং ৩৪১।

অপর দিকে এশিয়া কাপে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা মুশফিকুর রহিম ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন। ৬ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে রয়েছেন ১৬তম স্থানে। ফাইনালে সেঞ্চুরি হাঁকানো লিটন দাস ১০৭ ধাপ এগিয়ে পৌঁছেছেন ১১৬তম স্থানে। তামিম ইকবাল অবশ্য ২ ধাপ নিচে নেমে অবস্থান করছেন ১৪তম স্থানে। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ২ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন রোহিত শর্মা।

বোলারদের র‌্যাংকিংয়ে মোস্তাফিজুর রহমানও এগিয়েছেন। ৪ ধাপ এগিয়ে বর্তমানে আছেন ১২তম স্থানে। ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ আগের সপ্তম স্থানেই আছে ৯২ পয়েন্ট নিয়ে। আফগানিস্তান দশমে থাকলেও পয়েন্ট বেড়েছে এশিয়া কাপের পর। ৫ পয়েন্ট বেড়ে তাদের সংগ্রহ ৬৭। দলগুলোর অবস্থানের হেরফের না হলেও পয়েন্ট বেড়েছে ভারতেরও। দ্বিতীয় স্থানে থাকা ভারতের ১ পয়েন্ট বেড়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে কঠিন পরীক্ষা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি