উয়েফা চ্যাম্পিয়নস লিগে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। চোটের কারণে খেলা হচ্ছে না গ্যারেথ বেলের। বেশ কিছু চোটের ঘটনায় লাইন আপ সাজানো নিয়ে কঠিন পরিস্থিতির মুখে হুলেন লোপেতেগি। মঙ্গলবার দিবাগত রাত ১টায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিএসকেএ মস্কোর মাঠে নামবে তারা। সম্প্রচার করবে সনি টেন-১।
বেশ কিছু চোটের ঘটনায় রিয়াল আজকে পাচ্ছে না চার নিয়মিত তারকাকে। নেই ইসকো, মার্সেলো, অধিনায়ক সের্হিও রামোস ও গ্যারেথ বেল। এদের মাঝে বেলের ইনজুরিটা সাম্প্রতিক। লা লিগায় মার্দিদ ডার্বিতে পেশীর চোটের কারণে বেল মাঠ ছেড়ে যান দ্বিতীয়ার্ধের শুরুতে। এই অবস্থায় ম্যাচটি নিয়ে ভাবতে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচকে।
অপর ম্যাচে জুভেন্টাস মুখোমুখি হবে ইয়াং বয়েজের। গ্রুপ পর্বের ম্যাচটি হবে মঙ্গলবার ১০টা ৫৫ মিনিটে। ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়াই এ ম্যাচে খেলবে জুভেন্টাস।
গুরুত্বপূর্ণ অপর ম্যাচে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। রাত ১টায় মাঠে নামবে দু দল। ম্যাচকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো। ইংলিশ লিগে হতাশার বৃত্তে বন্দী থাকা ম্যানইউ কোচকে নিয়ে জোর গুঞ্জন চাকরি ছাড়া হতে পারেন ইংলিশ লিগে দলের বেহাল দশায়। তাই ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচটি তাকে নিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও দুই গ্রুপের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ম্যানইউ। সব প্রতিযোগিতায় ৮ মুখোমুখি লড়াইয়ে ২টি জয় ম্যানইউর, ৫টি ড্র আর একটিতে হার।
এর আগে অবশ্য নবাগত ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে ম্যানইউ। সে হিসেবে আত্মবিশ্বাসের জ্বালানি পেতে পারে মরিনহোর দল। অপর দিকে ভ্যালেন্সিয়া প্রথম ম্যাচ জুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অপেক্ষায় আছে।
একই রাতে আরও মুখোমুখি হবে ম্যানস্টার সিটি ও হফেনহেইম। গ্রুপ পর্বের ম্যাচটি হবে রাত ১০টা ৫৫ মিনিটে। খেলবে বায়ার্ন ও আয়াক্স। ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টায়।








