হ্যারি কেইনদের সামনে আজ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৩ অক্টোবর ২০১৮, ১১:২৯আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১০:৩৩

হ্যারি কেইনদের মুখোমুখি হবে মেসিদের বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে আজ রাতে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব টটেনহাম। বুধবার দিবাগত রাত ১টায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার বিপক্ষে খেলতে নামবে প্রথম সারির ৫জনকে ছাড়া! ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-২।

এক কথায় চোট জর্জর টটেনহাম হটস্পার। দেম্বেলে, এরিকসেন, দেলে আলিদের মতো তারকাদের পাচ্ছে না আজ। তবে টটেনহাম শিবিরে কিছুটা আত্মবিশ্বাস ফিরিয়েছে অধিনায়ক উগো লরির ফেরা। উরুর চোটের পর অনুশীলনে ফিরেছেন। চোটের কারণে খেলতে পারেননি ৬ ম্যাচ।

বার্সা যেখানে প্রথম ম্যাচে পিএসভিকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে সেখানে প্রথম ম্যাচ ২-১ গোলে হেরে গেছে টটেনহাম। তাই টুর্নামেন্টে প্রথমবারের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে দিতে হবে কঠিন পরীক্ষা। তবে ঘরের মাঠে কোনওভাবে বার্সাকে ছেড়ে দিতে চাইছেন না রাশিয়া বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইন, ‘আজকের ম্যাচটা অবশ্যই বড় ম্যাচ। তাই বলে টানা দুই ম্যাচে হারতে চাইবেন না। ঘরের মাঠ বলেই আমাদের শক্ত হতে হবে। বার্সা চমৎকার একটি দল। তবে গত বছর আমরা প্রমাণ করেছি ঘরে বড় দলকে হারাতে পারি।’  

আরেক ম্যাচে রাত ১০টা ৫৫ মিনিটে প্যারিস সেন্ত জার্মেই খেলবে রেড স্টারের বিপক্ষে। প্রথম ম্যাচে লিভারপুলের কাছে ৩-২ গোলে হেরে আজকে ঘুরে দাঁড়াতে চাইবে পিএসজি। উল্টো দিকে নাপোলির সঙ্গে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো রেড স্টার। ম্যাচটি সম্প্রচার করবে সনি টেন-২

এছাড়া রাতে আরও মুখোমুখি হবে ডর্টুমন্ড-মোনাকো। দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি দেখাবে সনি ইএসপিএন। একই সময়ে নাপোলি-লিভারপুল ম্যাচটি দেখাবে সনি টেন-১।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
এলডিসি উত্তরণ: সময় নয়, এখন মূল পরীক্ষা সংস্কারের
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন
আটা দিয়ে ঝটপট হেলদি স্ন্যাকস, বাচ্চাদের জন্য পারফেক্ট টিফিন