পর্তুগাল দলে নেই রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১২:২০আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১২:২৪

পর্তুগাল দলে নেই রোনালদো বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর থেকে পর্তুগাল দলে নেই ক্রিস্তিয়ানো রোনালদো। অক্টোবরে পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও দলে জায়গা হলো না তার।

ক্রোয়েশিয়া ও ইতালির বিপক্ষে আগের দুই ম্যাচে খেলা হয়নি রোনালদোর। কারণ হিসেবে কোচ ফের্নান্দো সান্তোস বলেন, সিরি এ’র নতুন ক্লাব জুভেন্টাসে মানিয়ে নেওয়ার সময় দিতেই বিশ্রাম দেওয়া হয় তাকে।

তবে আগামী দুই ম্যাচে রোনালদোর না থাকার পেছনে অনেকে কারণ হিসেবে দেখছেন তার বিরুদ্ধে ধর্ষণ মামলার পুনঃতদন্তকে। ২০০৯ সালে লাস ভেগাস হোটেল রুমে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও রোনালদো এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছেন।

অবশ্য পোল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচে রোনালদোকে না রাখার কারণ বিস্তারিত বলেননি সান্তোস। তবে অভিযোগের পরও তারকা ফরোয়ার্ডের পাশে থাকছেন কোচ, ‘প্রেসিডেন্ট (ফেডারেশন) ফের্নান্দো গোমেস ও আমি রোনালদোর সঙ্গে কথা বলেছি। আমরা মনে করছি তাকে এই ম্যাচগুলোর জন্য দলে না রাখাই ভালো হবে। আমি ব্যক্তিগতভাবে সবসময় খেলোয়াড়দের পাশে থাকি। সে জনসম্মুখে যেটা বলেছে সেটা আমি বিশ্বাস করি। আমি ভালো করে জানি ক্রিস্তিয়ানোকে। আমার দৃঢ় বিশ্বাস এ ধরনের অপরাধ সে করেনি।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
অবৈধভাবে যৌন উত্তেজক ওষুধ তৈরি, এনসিপি নেতা কারাগারে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা থাকবে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত