ড্রাফটের আগ মুহূর্তে চিটাগং ভাইকিংসে মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১২:৫১আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১৬:৫০

 

মুশফিকুর রহিম ষষ্ঠ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে মুশফিককে ঘিরেই ছিল আলোচনা। সেই আলোচনা বেশিদূর গড়ায়নি। বিপিএলের ড্রাফট শুরু হওয়ার আগেই মুশফিকের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছে গেছে চিটাগং ভাইকিংস। রাজশাহী ছেড়ে দেওয়ায় চিটাগং ভাইকিংসের সামনে মুশফিককে দলে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু চট্টগ্রামের দলটি দেশসেরা উইকেটকিপার-ব্যাটসম্যানকে শুরুতে নিতে রাজি ছিলো না। আচমকা ড্রাফট শুরুর আগে দলটি মুশফিককে নেওয়ার ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলও তা মেনে নিয়েছে।

মুশফিকের অন্তর্ভুক্তির পর কপাল পুড়েছে আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরানের। নিয়ম অনুযায়ী চারজন খেলোয়াড়কে রিটেইন করাতেই তাকে বাদ দিতে হয়েছে চিটাগং ভাইকিংসকে।

‘এ’ প্লাস ক্যাটাগরিতে আগেই ঠিক করা ছিল ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, খুলনা টাইটানসে মাহমুদউল্লাহ, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা, সিলেট সিক্সার্সে লিটন দাস, রাজশাহী কিংসে মোস্তাফিজুর রহমান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে তামিম ইকবাল খেলবেন।

নিয়ম অনুযায়ী বিপিএলের প্রতিটি দল দেশি-বিদেশিসহ গতবারের চার জনকে ধরে রাখার পাশাপাশি দুইজন করে বিদেশি খেলোয়াড় ড্রাফটের বাইরে থেকে অন্তর্ভুক্ত করতে পেরেছে।

গত আসরে মুশফিক আইকন হিসেবে ছিলেন রাজশাহী কিংসে। কিন্তু এবার তাকে দলে রাখেনি রাজশাহী, বরং আইকন হিসেবে নিয়েছে মোস্তাফিজুর রহমানকে। গতবার ১২ ম্যাচে ১৪৬ রান করা মুশফিককে তাই অপেক্ষায় থাকতে হয়েছে।

ড্রাফটের আগে ৭টি দল-

রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস ও এবি ডি ভিলিয়ার্স।

ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান, সুনিল নারিন, রোভম্যান পাওয়েল, কিয়েরন পোলার্ড, জেসন রয় ও আন্দ্রে রাসেল।

খুলনা টাইটানস: মাহমুদউল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান ও আলী খান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, শোয়েব মালিক, লিয়াম ডসন ও আসেলা গুনারত্নে।

রাজশাহী কিংস: মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, জাকির হাসান, কায়েস আহমেদ ও ক্রিস্টিয়ান জনকার।

সিলেট সিক্সার্স: নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, লিটন দাস, ডেভিড ওয়ার্নার ও সন্দীপ লামিচানে।

চিটাগং ভাইকিংস: লুক রনকি, সিকান্দার রাজা, মুশফিকুর রহিম, সানজামুল হক, মোহাম্মদ শাহজাদ ও রবার্ট ফ্রাইলিঙ্ক।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো বিমান
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবি তুলে বিপাকে যুবদল নেতা, চাইলেন ক্ষমা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি