ছাঁটাই হলেন লোপেতেগি

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১০:৪৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৮, ১০:৫৯

চাকরি হারালেন লোপেতেগি। বেশ কয়েক দিন ধরেই চর্চিত ছিলো খবরটা। রিয়াল মাদ্রিদ যে কোনও সময় ছাঁটাই করতে পারে হুলেন লোপেতেগিকে। এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে হারের পর তা দাবানল হয়ে ওঠে আরও। সাড়ে চার মাসও হয়নি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেই লোপেতেগিকে ছাঁটাই করে ফেলেছে রিয়াল।

জিনেদিন জিদান চলে যাওয়ার পর গত জুনে তার উত্তরসূরি হয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। দায়িত্ব নেওয়ার পর গত ৬ খেলায় বিবর্ণ দশায় ছিলো তার অধীনে। যার ৫টিতেই হার। ২০০১-০২ মৌসুমের পর এমন বেহাল দশায় পুরনো রীতি অনুসরণ করেছে রিয়াল। ছাঁটাই করে দিলো লোপেতেগিকে। ৫২ বছর বয়সী এই কোচের বদলি হয়ে আপাতত দায়িত্ব পালন করবেন সান্তিয়াগো সোলারি।  

অথচ বার্সার কাছে হারের পর তেমন কিছু আঁচ করা যায়নি মোটেও। দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে লোপেতেগিকে। এরপর বোর্ড সভার পরই তাকে না রাখার পক্ষে সিদ্ধান্ত নেয় বোর্ড।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ অবশ্য জানিয়েছে ক্লাবের মানের সঙ্গে বর্তমান পারফরম্যান্সের পার্থক্যের কথা, ‘আমাদের যে মানের খেলোয়াড় ও কোচিং স্টাফ রয়েছে সে অনুপাতে ফলাফল খুবই হতাশাজনক।’

বিষয়টা লোপেতেগির জন্য হতাশাজনকই বলা চলে। একই বছরে বিতর্কিতভাবে দুইবার ছাঁটাই হওয়ার মতো ঘটনা ঘটলো তার। বিশ্বকাপের দুই দিন পূর্বে রিয়ালের কোচ হওয়ার জন্যেই তাকে ছাঁটাই করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। বিবৃতি ছিলো তাদের না জানিয়ে রিয়াল মাদ্রিদের কোচিং জব বেছে নিয়েছিলেন লোপেতেগি!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
সময়মতো রফতানি আয় দেশে না আনলে মিলবে না ইডিএফ সুবিধা
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী