বল টেম্পারিং ‘আন্তর্জাতিক সমস্যা’: ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০১৮, ১৪:২২আপডেট : ০১ নভেম্বর ২০১৮, ১৪:২২

জাস্টিন ল্যাঙ্গার বল টেম্পারিং এখন ক্রিকেটে ‘আন্তর্জাতিক সমস্যা’ হয়ে দাঁড়িয়েছে মনে করেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। বল বিকৃতি এড়াতে কন্ডিশনে ভারসাম্য আনার তাগাদা দিলেন সাবেক এই ওপেনার।

নিউল্যান্ডসে বল টেম্পারিংয়ের অভিযোগে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞার পরপর পদত্যাগ করেন ড্যারেন লেম্যান। তার উত্তরসূরি হন ল্যাঙ্গার। দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটারদের ওই কর্মকাণ্ডকে বিশাল ভুল আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘আমার সত্যিকারের অভিমত হলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা।’

ফক্স ক্রিকেটে অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার কোচ বলেছেন, ‘আমি এক মুহূর্তের জন্যও বুঝতে পারি না কীভাবে মাঠে গিয়ে আমরা শিরিষ কাগজ বের করলাম, এটা আমার কাছে একেবারে অর্থহীন। বল টেম্পারিং এমন এক সমস্যা যেটা বৈশ্বিক।’

বল টেম্পারিং করাকে পাড়ার ক্রিকেটের সঙ্গে তুলনা করেছেন ল্যাঙ্গার, ‘এটা সত্যিই দুশ্চিন্তার বিষয়। আমি এটাকে অন্যভাবে দেখি, মনে করে দেখুন আপনি শৈশবে যখন উঠোনের ক্রিকেটে ভাইয়ের সঙ্গে খেলতেন তখন বলের এক পাশে টেপ লাগাতেন যেন এটা সুইং করে। কারণ বল সুইং করাতে না পারলে ভাইকে আউট করতে পারবেন না এবং সেটা হবে একঘেয়ে খেলা।’

এই সমস্যার সমাধানের উপায় বলেছেন ল্যাঙ্গার, ‘বিশ্বব্যাপী আমাদের এমন পিচ তৈরি করতে হবে যেন বল দিক পাল্টাতে পারে, সেটা স্পিন বা সুইং যাই হোক না কেন।’ ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
এবার বিসিবির নির্বাচিত সভাপতি তামিম ইকবাল 
লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেলো ইংল্যান্ড
আজ ‘উত্তাপহীন’ বিসিবি নির্বাচন 
সর্বশেষ খবর
মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, চাপে সাধারণ মানুষ
মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ, চাপে সাধারণ মানুষ
জলবায়ু খাতে রেকর্ড বরাদ্দ, তবু কমছে স্বাস্থ্য সুরক্ষার অংশ 
জলবায়ু খাতে রেকর্ড বরাদ্দ, তবু কমছে স্বাস্থ্য সুরক্ষার অংশ 
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
আওয়ামী আমলের পরিসংখ্যানের ‘ফরেনসিক রিভিউ’ চলছে: প্রতিমন্ত্রী
আওয়ামী আমলের পরিসংখ্যানের ‘ফরেনসিক রিভিউ’ চলছে: প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
খাবারই ছিল পেশা এখন সেই খাবারেই লড়াই
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
ঢাকার যানজট কাটাতে আড়াই হাজার কোটির মেগা প্রকল্পে যা থাকছে 
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত
সব মন্ত্রণালয়ে নজর রাখছে জামায়াত