মুমিনুলের আউটে লাঞ্চে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১১:৪৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১১:৪৬

অভিষেকে উজ্জ্বল সাদমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম সেশনে হাসছে সাদমান ইসলামের ব্যাট। সম্ভাবনাময়ী ইনিংস খেলছেন তিনি। ১১৬ বলে ৩ চারে ৩৬ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু অভিষেক ম্যাচে অন্য প্রান্তে থাকা সৌম্য সরকার ও মুমিনুল হকের কাছে উপযুক্ত সঙ্গ পাননি তিনি। মুমিনুল ২৯ রানে কেমার রোচের শিকার হলে লাঞ্চে যায় বাংলাদেশ। ২ উইকেটে ৮৭ রান তাদের।

টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় বলে সাদমান বাউন্ডারিতে রানের খাতা খোলেন। সৌম্য অন্যপ্রান্তে ঝুঁকি নিয়ে খেলতে থাকেন। শেষ পর্যন্ত রোস্টন চেজের বলে দুর্বল শটে স্লিপে শাই হোপের ক্যাচ হন এই ওপেনার। ভাঙে ৪২ রানের উদ্বোধনী জুটি। ১৯ রানে বিদায় নেন সৌম্য।

মুমিনুল ক্রিজে নেমে গতিময় ব্যাটিং করতে থাকেন। কিন্তু রোচের শর্ট বলে পুল করতে গিয়ে লং অনে চেজের হাতে ক্যাচ তুলে দেন চট্টগ্রাম টেস্টের ম্যাচসেরা ক্রিকেটার। ৪৬ বলে ২ চারে ২৯ রান করেন মুমিনুল।

বাংলাদেশ এই ম্যাচের জন্য একাদশ সাজিয়েছে পেসার ছাড়াই। এই প্রথমবার কোনও পেসার না নিয়েই টেস্ট খেলছে বাংলাদেশ। চোট পেলেও মুশফিকুর রহিম একাদশে আছেন, কিন্তু উইকেটরক্ষক হিসেবে অন্তর্ভুক্তি হয়েছে লিটন দাসের।

বাংলাদেশ এ পর্যন্ত টেস্ট সিরিজ জিতেছে ৩টি। দুটি জিম্বাবুয়ের বিপক্ষে এবং একটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেও অতৃপ্তি ছিল সেই কারণে। মুশফিকদের নামের সামনে তিনটি সিরিজ জয় মূলত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে। এর আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষেও সিরিজ জয়ের সুযোগ পেয়ে তা হাতছাড়া হয়েছে।

এবার বাংলাদেশের সামনে এই অপবাদ মুছে ফেলার সুযোগ। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে পরাজয় এড়াতে পারলেই ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় বারের মতো পকেটে পুরে ফেলা যাবে সিরিজ। জিতলে যোগ হবে আরও একবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি। একই সঙ্গে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টেস্টে হারিয়ে দেশের মাটিতে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ। 

তবে কাজটা কঠিন। গত ৯ বছরে পৃথিবীর অনেক কিছু বদলে গেলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের চিত্র বদলায়নি। একে অন্যের বিপক্ষে ৪টি টেস্ট সিরিজ খেলেছে। সেই ৪টিতেই সিরিজ জয়ী ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ৩টিতেই আবার বাংলাদেশকে করেছে হোয়াইটওয়াশ। সর্বশেষ গত জুলাইয়েও ক্যারিবীয়ান সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজটা ২-০ তে হেরেছে বাংলাদেশ। অবশেষে চট্টগ্রামে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় জয়ের পর এখন টাইগারদের সামনে টেস্ট সিরিজ জয়ের হাতছানি।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাঈম হাসান, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), কিয়েরন পাওয়েল, শাই হোপ, সুনীল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমায়ার, শেন ডাউরিচ, জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শারমন লুইস।

/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’