কোপা লিবার্তাদোরেস ফাইনাল বার্নাব্যুতে

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০১৮, ১২:৪৬আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৩:৩৭

কোপা লিবার্তাদোরেস ফাইনাল বার্নাব্যুতে প্যারাগুয়ে, মিয়ামি, কাতার ও সংযুক্ত আরব আমিরাত- কোপা লিবার্তাদোরেসের ফাইনালের ভেন্যু হিসেবে শোনা গিয়েছিল কত দেশের নাম! শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আর্জেন্টিনার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের শিরোপার লড়াই হচ্ছে স্পেনে সান্তিয়াগো বার্নাব্যুতে।

আগামী ৯ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে দুই আর্জেন্টাইন ক্লাব। বৃহস্পতিবার কনমেবল এই ঘোষণা দিয়েছে।

গত ১১ নভেম্বর বোকার মাঠে রিভারের প্রথম লেগ শেষ হয় ২-২ গোলের ড্রতে। ফিরতি ম্যাচটি হওয়ার কথা ছিল ২৪ নভেম্বর রিভারের মাঠে। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ঢোকার আগেই রিভার সমর্থকদের রোষানলে পড়ে বোকার ফুটবলাররা। তাদের বাসে ভাঙচুর চালায় সমর্থকরা। খেলা স্থগিত ঘোষণা করা হয়।

তারপর থেকেই ম্যাচটি হওয়া নিয়ে ছিল সংশয়। তবে সিদ্ধান্ত নেওয়া হয় আর্জেন্টিনার বাইরে হবে ফিরতি লেগ।

সমর্থকদের এই বিক্ষুব্ধ আচরণে রিভারকে ৪ লাখ ডলার জরিমানা করেছে কনমেবল। তাছাড়া এই টুর্নামেন্টের পরের দুই ম্যাচ তাদের খেলতে হবে দর্শকবিহীন মাঠে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন