প্রথম ওভারেই সাকিবের উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৩আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫

প্রথম ওভারেই সাকিবের উইকেট রানের নিচে চাপা পড়া ওয়েস্ট ইন্ডিজকে আরও চেপে ধরলো বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই সাকিব তুলে নিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট। রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৫০৮ রানে।

নতুন বলে শুরুতে আক্রমণে আসেন সাকিব। বোলিংয়ে প্রথম ওভারে তিনি তুলে নিয়েছেন উইকেট। ইনিংসের ষষ্ঠ বলে ঘূর্ণি জাদুতে ব্র্যাথওয়েটকে বোকা বানিয়ে বোল্ড করে ফেরান। ইনিংসের শুরুতেই ক্যারিবিয়ানদের চেপে ধরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও নিজেদের করে নেয় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট বাংলাদেশ

মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে তিন হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হওয়ার আগে স্বাগতিকরা স্কোরে জমা করেছে ৫০৮ রান।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূরণ করে এই ব্যাটসম্যান খেলেছেন ১৩৬ রানের ঝলমলে ইনিংস। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি সাজিয়েছেন তিনি ১০ বাউন্ডারিতে। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হওয়ার আগে তিনি ধৈর্যশীল ইনিংসে খেলেন ২৪২ বল।

মাহমুদউল্লাহর সেঞ্চুরির সঙ্গে ব্যাট হাতে অবদান রেখেছেন সাকিব আল হাসান, সাদমান ইসলাম ও লিটন দাস। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ অধিনায়ক আউট হয়ে যান ৮০ রানে। তার আউটের পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন লিটন দাস। আট নম্বরে নেমে করেছেন ৫৪ রান। আর আগের দিন অভিষিক্ত সাদমান খেলেছিলেন ৭৬ রানের চমৎকার ইনিংস।

বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ক্যারিবিয়ান বোলারদের। দুটি করে উইকেট পেয়েছেন ওয়ারিকান, রোস্টন চেস ও ক্রেইগ ব্র্যাথওয়েট।

/কেআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ