হ্যাজার্ডের শততম গোলের দিনে চেলসির জয়

স্পোর্টস ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১১:০৫

শততম গোলের রেকর্ড করেছেন হ্যাজার্ড। বক্সিং ডেতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ম্যাচের দিনে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান পুনরূদ্ধার করেছে ব্লুরা।

শনিবার লিস্টারের কাছে ১-০ গোলে হেরে ধাক্কা খেতে হয়েছিলো চেলসিকে। তার ওপর বুধবার রাতে আর্সেনাল ১-১ গোলে ব্রাইটনের সঙ্গে ড্র করলে চাপটা আরও বেড়ে যায় । সাময়িক সময়ের জন্য তারা নেমে যায় পঞ্চম স্থানে। এমন অবস্থায় উপরে উঠতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিলো সারির শিষ্যদের।

চেলসি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা পেলেও শুরুটা ছিলো নিষ্প্রভ। বেশ খানিকটা সময় চেষ্টা করে চেলসি অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষ দিকে। যার শুরুটা করেন বেলজিয়ান এদেন হ্যাজার্ড। কোভাচিচের পাস থেকে বল নিয়ে গোলকিপার বেন ফস্টারকে পরাস্ত করেন। চেলসির এই অগ্রগামিতা স্থায়ী ছিলো মাত্র দুই মিনিট। রবের্তো পেরেইরার ভলিতে অতিরিক্ত সময়ে সমতায় ফেরে ওয়াটফোর্ড।

প্রথমার্ধে গোল পেতে ঘাম ঝরানো চেলসি দ্বিতীয় গোলের দেখা পায় ৫৮ মিনিটে। প্রতিপক্ষ গোলকিপার ফস্টার হ্যাজার্ডকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।

জোড়া গোলটি করার আগে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন হ্যাজার্ড। চেলসির হয়ে এমন কীর্তি গড়েছেন মোট দশ জন। ২১১টি গোল নিয়ে ক্লাবটির রেকর্ড গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।  

জয়ের পর ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে চেলসি। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। অপর দিকে ড্র করা আর্সেনাল সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৌফিক হত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
তৌফিক হত্যার বিচার দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ
প্রেসিডেন্টের ভেটো কী, কীভাবে ‘সর্বোচ্চ ক্ষমতা’ কাজে লাগাতে পারেন ট্রাম্প
প্রেসিডেন্টের ভেটো কী, কীভাবে ‘সর্বোচ্চ ক্ষমতা’ কাজে লাগাতে পারেন ট্রাম্প
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’
ছেলের লাশ নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি বাবা, কেঁদে কেঁদে বললেন ‌‘মাফ করে দিলাম’
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প