বসুন্ধরা কিংসের চোখ এখন প্রিমিয়ার লিগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩২ আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৫

স্বাধীনতা কাপ ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস মৌসুমের দ্বিতীয় প্রতিযোগিতায় প্রথম ট্রফির দেখা পেয়েছে নবাগত বসুন্ধরা কিংস। বড় বাজেটের দল গড়ে স্বাধীনতা কাপ ফুটবল জিতে চমক তৈরি করেছে অস্কার ব্রুজনের দলটি। প্রথম শিরোপা জেতার পর বসুন্ধরা কিংসের দৃষ্টি এখন সামনের প্রিমিয়ার লিগ ফুটবলে।

স্বাধীনতা কাপ ফুটবলের সাফল্যের ধারাবাহিকতা তারা ধরে রাখতে চায় প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমে। শিরোপা জিতে দলটির কোচ ও খেলোয়াড়রা গেছেন ছুটিতে। আগামী ৭ জানুয়ারি থেকে আবারও অনুশীলন শুরু করবে তারা।

নতুন মিশন শুরুর আগে দলটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন স্বাধীনতা কাপ জিতে বেশ আত্মবিশ্বাসী। প্রিমিয়ার লিগে ভালো করার প্রত্যাশা তার কণ্ঠে, ‘স্বাধীনতা কাপে আমরা সাফল্য পেয়েছি। এটি ধরে রেখে প্রিমিয়ার লিগে ভালো করতে হবে। অবশ্যই আমরা শিরোপার জন্য খেলব, সেই শক্তি আমাদের আছে।’

বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইমন মাহমুদ আবাহনীর জার্সিতে জিতেছেন বেশ কয়েকটি শিরোপা। এবার উৎসব করলেন নতুন দলের হয়ে। এই অনুভূতি তার কাছে অন্যরকম, ‘শিরোপা জেতার জন্য বসুন্ধরা কিংস সব রকমের চেষ্টা করেছে। সবার পরিশ্রমেই আমরা মাঠে ফল পেয়েছি। আশা করছি এই সাফল্য আমরা লিগেও পাবো। সবারই এখন একটাই লক্ষ্য, লিগ ট্রফি জয়।’

কোস্টারিকার হয়ে রাশিয়া বিশ্বকাপ খেলেছেন দানিয়েল কোলিনদ্রেস। বাংলাদেশে এসে জিতলেন প্রথম শিরোপা। বসুন্ধরা কিংসের জার্সিতে শিরোপা জয়ে অবদান রাখা এই ফরোয়ার্ড বলেছেন, ‘দেশে (কোস্টারিকা) একাধিক ট্রফি জিতেছি, বিদেশে এসে আরও একটি জিতলাম। বাংলাদেশে এসে ট্রফি জেতার আনন্দ অন্যরকম। এখন চাইছি দল যেন লিগেও সাফল্য পায়।’ একই সঙ্গে জানিয়েছেন নিজের লক্ষ্যের কথা, ‘লিগে শুধু গোল করতে চাই না, দলকে আরও একটি শিরোপা জেতানোই মূল লক্ষ্য।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআর লেনদেনের বিরোধ নিষ্পত্তিতে সময়সীমা বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
বুক ফাটিয়ে বলবো ওরা রাজাকার ও দেশের শত্রু, রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী
গাজীপুরে মহাসড়ক অবরােধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরােধ করে শ্রমিকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’