সালাহর সামর্থ্যে ‘সন্দেহ’ ছিল আর্সেনাল কোচের

স্পোর্টস ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৮, ১১:০৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১১:১৭

মোহাম্মদ সালাহ লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে ক্যারিয়ারে বসন্ত চলছে মোহাম্মদ সালাহর। অথচ মিশরীয় এই ফরোয়ার্ডের সামর্থ্যে সন্দেহ ছিল আর্সেনাল কোচ উনাই এমেরির।

চলতি মৌসুমে আর্সেনালের কোচ হয়েছেন এমেরি। প্যারিস সেন্ত জার্মেই থেকে এই স্প্যানিশ দায়িত্ব নিয়েছেন গানারদের। প্যারিসের ক্লাবটির কোচ থাকার সময় সালাহকে দলে নেওয়ার আলোচনা হয়েছিল, যদিও সেই আলোচনায় সালাহকে না নেওয়ার পক্ষেই ছিল বেশি যুক্তি। কিন্তু মিশরীয় ফরোয়ার্ড এমেরির ধারণা ভুল প্রমাণ করে লিভারপুলের জার্সিতে আলো ছড়িয়ে চলেছেন।

আজ (শনিবার) লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। অলরেডদের বিপক্ষে মাঠে নামার আগে আর্সেনাল কোচ এমেরির সবচেয়ে দুশ্চিন্তার নাম সালাহ। অথচ পিএসজির কোচ থাকার সময় সালাহ বড় ক্লাবে মানিয়ে নিতে পারবেন কিনা, সেই সন্দেহ জন্মেছিল তার মনে। এমেরির কথায়, ‘পিএসজিতে আমরা সালাহকে নিয়ে আসার কথা আলোচনা করেছিলাম, যখন সে রোমার হয়ে খেলছিল। আমাদের কিছু সন্দেহ ছিল, এরপরই সে লিভারপুলে যোগ দিয়ে সব সন্দেহ দূর করে দিয়েছে।’

সবশেষ ৪ ম্যাচে ৫ গোল নিয়ে আর্সেনালের বিপক্ষে নামতে যাচ্ছেন সালাহ। গত মৌসুমের মতো এবারও ফর্মে থাকা এই খেলোয়াড়কে নিয়ে সন্দেহ থাকার কারণও ব্যাখ্যা করেছেন এমেরি, ‘পিএসজির মতো বড় ক্লাবে সালাহ কেমন পারফর্ম করে, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল।’ যে প্রশ্নটা বাতাসে মিলিয়ে দিয়ে সাবেক সেভিয়া কোচের চোখে এখন সালাহ বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের একজন, ‘এখন যদি বিশ্বের সেরা পাঁচ খেলোয়াড়ের কথা বলি, তাহলে সেখানকার একজন সালাহ।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 
দক্ষিণ আফ্রিকায় ট্রিপল সেঞ্চুরিতে হৃদয়ের ইতিহাস 
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা