ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:২৩

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে একাদশে মোস্তাফিজ বিদায়লগ্নে ২০১৮ সাল। ক্রিকেট আঙিনায় উত্থান-পতনের এই বছরে ওয়ানডেতে আরেকবার দাপট দেখিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগত পারফরম্যান্সে অনেকেই ছাড়িয়ে গেছেন নিজের সেরা অর্জনকে। মোস্তাফিজুর রহমান এমন কোনও কীর্তি না গড়লেও ছিলেন ধারাবাহিক। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিবেচনায় তার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি পেসার। তাদের নির্বাচিত বর্ষসেরা একাদশে রয়েছেন মোস্তাফিজ।

২০১৮ সাল ছিল স্পিনারদের বছর। আলোকিত পারফরম্যান্সে অনেকই নিজেদের সেরাটা দেখিয়েছেন। স্পিনারদের পারফরম্যান্সের মাঝেই ধারাবাহিক ছিলেন মোস্তাফিজ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে ভয় ছড়ানো বাঁহাতি এই পেসার ইকোনোমি রেট ধরে রেখে প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা একাদশে মোস্তাফিজকে রাখার কারণ হিসেবে জানিয়েছে, তার এশিয়া কাপের পারফরম্যান্স। সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানের ৪ উইকেট নেওয়ার পর ভারতের বিপক্ষে ফাইনালে ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। মোস্তাফিজের সঙ্গে একাদশে দ্বিতীয় পেসার হিসেবে আছেন ভারতের জসপ্রিৎ বুমরাহ।

বিরাট কোহলিকে অধিনায়ক করে ঘোষিত একাদশে ওপেনার ভূমিকায় আছেন তার জাতীয় দল সতীর্থ রোহিত শর্মা ও ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ওয়ান ডাউনে তারা রেখেছে জো রুটকে। চার নম্বরে নামা বিরাট কোহলির পর আছেন দারুণ এক বছর কাটানো শিমরন হেটমায়ার। এই একাদশের উইকেটরক্ষকের ভূমিকায় ইংল্যান্ডের জস বাটলার। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে দুই স্পিনার রশিদ খান ও কুলদীপ যাদব।

বর্ষসেরা একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, জসপ্রিৎ বুমরাহ।

/কেআর/
সম্পর্কিত
বোর্ডকে না জানিয়েই চীন সফর, শাস্তির মুখে লিটন দাস!
জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু