সিডনি টেস্টে নেই রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৬

রোহিত শর্মা নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে পারবেন না রোহিত শর্মা। সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের আগে তিনি ফিরে যাচ্ছেন ভারতে। রবিবার তার স্ত্রী মেয়ে সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, এই সময় তার পাশে থাকতেই ভারতীয় ব্যাটসম্যান মিস করবেন সিরিজের শেষ টেস্ট।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সোমবার নিশ্চিত করেছে খবরটি। সিডনি টেস্টে খেলতে না পারা রোহিত ৮ ডিসেম্বর যোগ দেবেন ওয়ানডে স্কোয়াডে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

মেলবোর্নের ম্যাচে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা রেখেছেন রোহিত। প্রথম ইনিংসে করেছিলেন সময় উপযোগী হাফসেঞ্চুরি। ওই ম্যাচটি ভারত ১৩৭ রানে জিতে নিশ্চিত করেছে বর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখা।

রোহিতের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিসিসিআই। তার জায়গায় হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভাবনা রয়েছে। এই অলরাউন্ডার চোট কাটিয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন মেলবোর্নের তৃতীয় টেস্টের আগে। তবে টিম পেইন সিডনির স্পিন সহায়ক উইকেটের আভাস দেওয়ায় রোহিতের জায়গায় বাড়তি স্পিনার নিয়েও নামতে পারে সফরকারীরা।

বক্সিং ডে টেস্টে রবীন্দ্র জাদেজাকে নিয়ে মাঠে নেমেছিল ভারত। চমৎকার বোলিংয়ে নিজের কার্যকারিকার প্রমাণ দিয়েছেন এই স্পিনার। সিডনিতে তার থাকাটা নিশ্চিতই, সঙ্গে ফিরতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
বিপিএল হবে না জানতেনই না ক্রীড়া প্রতিমন্ত্রী
রোহিতের নতুন ইনিংস, এবার সঞ্চালকের ভূমিকায় ‘হিটম্যান’
কাটারের জাদুতে ১১ বছর, মোস্তাফিজের জন্মদিনে চেন্নাই যা বললো
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন