বোতল মারায় এমেরির জরিমানা

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০১৯, ১১:০৫ আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১১:২৯

উনাই এমেরির জরিমানা। রাগ বশে না থাকলে বিপত্তিটা কেমন হতে পারে তা জানা হয়ে গেলো আর্সেনাল কোচ উনাই এমেরির। ইংলিশ প্রিমিয়ার লিগে এক সমর্থকের দিকে বোতল মারায় তাকে ৮ হাজার পাউন্ড জরিমানা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।  

ঘটনাটি ঘটে বক্সিং ডেতে। আর্সেনালের ১-১ গোলে ড্রয়ের দিনে রাগে-হতাশায় বোতলে লাথি মেরে বসেন। আর সেই বোতল গিয়ে লাগে স্বাগতিক ব্রাইটনের এক সমর্থকের গায়ে। আকস্মিকতায় তিনি নিজেও বুঝেননি যে বোতল এত দূর গিয়ে লাগবে। তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়ে বলেছিলেন, ‘আসলে আমি নিজের রাগে নিজের জন্যেই বোতলে লাথি মেরেছিলাম। কিন্তু সামনে থাকা ভক্তের গায়ে তা লেগে যায়। আমি ক্ষমা চেয়েছিলাম। আমি আবারও ক্ষমা চাচ্ছি।’

অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়ায় বড় শাস্তি থেকেই বেঁচে গেছেন এমেরি। না হলে হয়তো টাচ লাইনেও নিষিদ্ধ হতে পারতেন বিধি বহির্ভূত আচরণে। তিনি নিজেও জানান, ঘটনার গুরুত্ব বুঝে আগেভাগে ক্ষমা চেয়ে বিষয়টির ইতি ঘটাতে চেয়েছিলেন। যাতে করে বড় কোনও শাস্তির মুখোমুখি হতে না হয়। 

এক সপ্তাহ আগে অবশ্য তেমনই এক ঘটনা ঘটান আর্সেনালেরই এক ভক্ত। টটেনহামের ডেলে আলির দিকে বোতল ছুঁড়ে মেরেছিলেন। হারের হতাশায় এমনটি করেছিলেন সেই ভক্ত।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
মোটা অংকের ঋণ পাচ্ছে ন্যাশনাল ব্যাংক, গ্রাহকরা টাকা ফেরত পাচ্ছেন কবে
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
বেতন নেই, কাজ নেই: মাথার ওপর যুদ্ধের আতঙ্ক
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
মুখোমুখি দেখা হওয়া এত জরুরি কেন?
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল