জাজাই ঝড়ে ঢাকা ডায়নামাইটসের ১৮৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৬ আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৯:২৯

জাজাই অভিষেকে দারুণ ইনিংস খেললেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেকেই চমৎকার এক ইনিংস খেললেন হযরতউল্লাহ জাজাই। বাঁহাতি এই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহী কিংসকে ১৯০ রানের টার্গেট দিয়েছে ঢাকা ডায়নামাইটস।

শনিবার টস জিতে ফিল্ডিং নেয় রাজশাহী। মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানদের নিয়ে সাজানো তরুণ বোলিং বিভাগ সুবিধা করতে পারেনি। ৫ উইকেটে ১৮৯ রান করে গতবারের রানার্সআপ ঢাকা।

সুনীল নারিনকে নিয়ে জাজাই একশ ছাড়ানো জুটি গড়েন। ১১তম ওভারের চতুর্থ বলে ১১৬ রানের এই জুটি ভাঙেন মোহাম্মদ হাফিজ। ২৮ বলে ৪টি চার ও ২ ছয়ে ৩৮ রানে সৌম্য সরকারকে ক্যাচ দেন নারিন।

পরের ওভারে জাজাই ঝড় থামে মিরাজের বলে। আফগানিস্তান ব্যাটসম্যানকে সৌম্যর ক্যাচ বানান রাজশাহী অধিনায়ক। ৪১ বলে ৪ চার ও ৭ ছয়ে ৭৮ রানে বিদায় নেন জাজাই।

আরাফাত সানি তার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে ঢাকার রানের গতি কমান। সাকিব আল হাসান (২) ও নুরুল হাসান (১) বিদায় নেন এই স্পিনারের কাছে। মাঝের ওভারে কিয়েরন পোলার্ড ৩ রানে কায়েস আহমেদের শিকার হন।

২০ রানের ব্যবধানে ৫ উইকেট হারানো ঢাকাকে আবার পথে ফেরান শুভাগত হোম, সঙ্গ দেন আন্দ্রে রাসেল। তবে ৫৩ রানের অপরাজিত এই জুটিতে সবচেয়ে অবদান শুভাগতর। ১৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৩৮ রানে টিকে ছিলেন তিনি। আর ২১ রান আসে রাসেলের ব্যাটে।

রাজশাহীর পক্ষে সবচেয়ে বেশি ২ উইকেট নেন আরাফাত।

/এফএইচএম/
সম্পর্কিত
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে আশাবাদী মুশতাক
এসেক্সে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
জ্বালানি তেলের বাড়তি দামে উত্তপ্ত কাঁচাবাজার
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন