দারুণ শুরুর পরও খুলনার হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ২১:০৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:১৬

জুনায়েদ ও স্টারলিংয়ের জুটিতে দারুণ শুরু হয়েছিল খুলনার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খুলনা টাইটানসের শুরুটা হলো হারে। ১৭০ রানের লক্ষ্য পেয়ে দারুণ শুরু হয়েছিল তাদের। কিন্তু ডেথ ওভারে ব্যাটিং ব্যর্থতায় গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হেরেছে মাহমুদউল্লাহরা। চিটাগং ভাইকিংসের কাছে হেরে শুরু করা রংপুর দ্বিতীয় ম্যাচে পেল জয়ের দেখা।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৬৯ রান করে রংপুর। খুলনা ৫ উইকেটে থামে ১৬১ রানে।

দুই ওপেনারের পাল্টা জবাবে রবিবার জমে উঠেছিল বিকেলের ম্যাচ। তবে পল স্টারলিংকে ছাপিয়ে শেষ হাসি হাসলেন রাইলি রোসো। শেষ দিকে তার দারুণ ব্যাটিংয়ে সাফল্য পেল রংপুর।

রাইলি রোসো টপ অর্ডারে উপযুক্ত সঙ্গ পাননি বলে রানের চাকা সচল ছিল না রংপুরের ইনিংসের শুরুতে। কিন্তু রবি বোপারাকে পেতেই জ্বলে ওঠেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। ১০৪ রানের জুটি গড়েন দুজনে। শেষ ৫ ওভারে ৬৭ রান জমা করেন স্কোরবোর্ডে।

রোসোর ৭৬ রানের জবাব ভালোভাবে দেন স্টারলিং। জুনায়েদ সিদ্দিককে নিয়ে শুরু থেকে রংপুর বোলারদের ওপর চড়াও হন খুলনার এই ওপেনার। আইরিশ ব্যাটসম্যানের আগুন ঝরা ব্যাটিংয়ে পাত্তা পাননি মাশরাফি মুর্তজার বোলিং আক্রমণভাগ। ১১.১ ওভারে ৯০ রানের এই জুটি ভাঙেন বেনি হাওয়েল। জুনায়েদ ৩৩ রানে বিদায় নেন। ঘুরে যায় ম্যাচের মোড়।

পরের টানা দুই ওভার আরও দুটি উইকেট হারায় খুলনা। ৩৮ বলে হাফসেঞ্চুরি করা স্টারলিং আউট হন ৬১ রান করে। ৮ চার ও ১ ছয়ে সাজানো ছিল তার ৪৬ বলের ইনিংস। মাশরাফির কাছে বোল্ড হন স্টারলিং।

১০৮ রানে ৩ উইকেট হারানো খুলনাকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও আরিফুল হক। ২.১ ওভার বাকি থাকতে ৩২ রানের এই জুটি ভেঙে ম্যাচে উত্তেজনা ফেরান ফরহাদ রেজা। মাহমুদউল্লাহর (২৪) দারুণ ক্যাচ ধরে ব্রেকথ্রু আনেন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া মাশরাফি।

পরের ওভারে আরিফুল ১২ রানে শফিউল ইসলামের শিকার হন। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি খুলনা। শেষ ওভারে ২০ রান দরকার ছিল, ক্রিজে ছিলেন কার্লোস ব্র্যাথওয়েট ও জহুরুল ইসলাম। ফরহাদের ওই ওভারে আর পেরে ওঠেনি তারা প্রয়োজনীয় রান করতে। ১১ রান আসে শেষ ওভারে।

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে