এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৯, ১০:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১১:০১

তৃতীয় রাউন্ডে বিদায় লিভারপুলের। এফএ কাপ বলে দুর্বল লাইন আপ নিয়ে মাঠে নেমেছিলো প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ইংলিশ ক্লাবটি তার মাশুল দিলো তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়ে। উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে রেডরা।

শুরুর একাদশে ৯টি পরিবর্তন আনেন ক্লপ। যার মধ্যে টিন এজার ছিলো তিনজন! এমন সুযোগটা ভালোভাবে নেয় প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন। ৩৮ মিনিটে গোল করেন রাউল জিমিনেস। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে একটি গোল শোধ দেন লিভাপুলের ওরিগি। কয়েক মিনিট পর তাদের সেই সমতা উৎসব মাটি করে দিয়ে জয় সূচক গোলটি করেন রুবেন নেভেস। দুর্দান্ত লো ড্রাইভে গোলটি করেন তিনি।

৬৯ মিনিটে অবশ্য আরেকবার সমতার কাছে চলে গিয়েছিলো লিভারপুল। জেরদান শাকিরি বাঁকানো ফ্রি কিক নিয়েছিলেন। দুর্দান্তভাবে তা সেভ করেন উলভস গোলকিপার জন রুডি।

প্রায় বেশির ভাগ সময় নিজেদের ছায়া হয়ে থাকায় ক্লাপ শেষ পর্যন্ত দ্বারস্থ হন মোহাম্মদ সালাহ ও রবের্তো ফিরমিনোর। তাদের নামালেও ব্যবধানে হেরফের করতে পারেনি ক্লপের শিষ্যরা।

এনিয়ে তিন মৌসুমে দুইবার লিভারপুলকে বিদায় দিলো উলভসরা। তাদের পর্তুগিজ কোচ এসপিরিতো সান্তোও দলের এমন পারফরম্যান্সে ভীষণ খুশি, ‘আমি আনন্দিত। আজকের কঠিন ম্যাচেও ছেলেরা দারুণ খেলেছে, আমরা আমাদের সুযোগ কাজে লাগিয়েছি।’  

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার