‘আইডল’ গেইলের শট অনুকরণ করেন না জাজাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:৫৯

হযরতউল্লাহ জাজাই অদম্য হযরতউল্লাহ জাজাই। আফগানিস্তান প্রিমিয়ার লিগের পর বাংলাদেশেও মাঠ মাতাচ্ছেন তিনি। ক্রিস গেইল যার ‘আইডল’, তার জন্য বেশ উপভোগ্য হয়ে উঠছে ২০ ওভারের ক্রিকেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের টানা দ্বিতীয় জয়ে দুটি হাফসেঞ্চুরিতে সেই অনুভূতির কথা জানালেন আফগান ব্যাটসম্যান।

গত অক্টোবরে শারজায় নিজের ‘আইডল’ গেইলের বালখ লিজেন্ডসের বিপক্ষে কাবুল জওয়ানের হয়ে ঐতিহাসিক এক ইনিংস খেলেন জাজাই। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে এক ওভারের ছয় ছক্কা হাঁকান তিনি। দারুণ এই কীর্তি গড়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যানের সঙ্গে ছবি তুলে দিনটি স্মরণীয় করে রেখেছিলেন এই তরুণ ক্রিকেটার। ১৭ বলে তার ৬২ রানের ইনিংস শেষে বলেছিলেন, ‘আমার আইডলের (গেইল) সামনে পারফর্ম করাটা একেবারে অন্যরকম একটা মুহূর্ত। আমি আমার স্বাভাবিক খেলা খেলেছি, কাউকে ম্লান করে দিতে নয়।’

এবার দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ছেড়ে বাংলাদেশে জাজাই। এখানেও উজ্জ্বল পারফরম্যান্সের স্বাক্ষর রেখে চলেছেন ঢাকার হয়ে। আগামী শুক্রবারই হয়তো মুখোমুখি হবেন তার আইডলের। এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন গেইল। জাজাই আগেভাগেই হয়তো তাকে সতর্ক করে দিলেন দুটি বিস্ফোরক ইনিংস খেলে।

মঙ্গলবার খুলনা টাইটানসের বিপক্ষে ১০৫ রানের জয়ের পর ক্যারিবিয়ান তারকাকে নিয়ে প্রশ্ন শুনতে হলো জাজাইকে। তাকে অনুসরণ করেন কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমি তাকে শুধু পছন্দ করি, তার শট অনুকরণ করি না। আমি শুধু আমার মতো করে খেলি। এটা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তোলে।’

রাজশাহী কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ৪১ বলে ৭ ছয়ে ৭৮ রান করেন জাজাই। খুলনার বিপক্ষে ৫ ছয় ও ৩ চারে ৫৭ রান করলেন ৩৬ বলে। সবশেষ ম্যাচ নিয়ে আফগান ব্যাটসম্যান বলেন, ‘আজ ছিল ভিন্ন রকম একটা দিন। ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো ছিল। কিন্তু বল নিচু হয়ে আসায় মাঝেমধ্যে কঠিন হয়ে উঠছিল। যখন ফর্ম ভালো যায়, তখন দলের জন্য সেরাটা করার চেষ্টা থাকে। আমি উপভোগ করছি, ভালো লাগছে।’

/এফএইচএম/
সম্পর্কিত
নারী ক্রিকেটে সর্বোচ্চ রান এখন স্মৃতি মান্ধানার
ভারতের মাটিতে আফগানিস্তানের ‘হোম’ সিরিজ, কেন এমন আয়োজন?
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
সর্বশেষ খবর
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
এবার আরেক সাংবাদিককে ‘গুমের হুমকি’ দিলেন সেই এসিল্যান্ড
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
জুলাই আন্দোলনের সময় শুটিংয়ে গোলাবারুদের অপব্যবহারের অভিযোগ, তদন্তে কমিটি
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে