রনির ফিফটিতে ঢাকার রান ১৭৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

ফিফটির পথে রনির শট রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে যে গতি তুলেছিল ঢাকা ডায়নামাইটস, তাসকিন আহমেদের উইকেট উৎসবে সেটা থেমে যায়। তবে শেষ দিকে সিলেট সিক্সার্সের বিপক্ষে ঠিকই লড়াই করার মতো রান সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা।

১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারালেও ঢাকা ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেটকে। বিপিএলের শীর্ষে থাকা দলটি চতুর্থ ম্যাচে ৭ উইকেটে করেছে ১৭৩ রান।

মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে হতাশ করলেন দুই ফিফটিতে বিপিএল শুরু করা হযরতউল্লাহ জাজাই। সিলেটের বিপক্ষে ইনিংসের চতুর্থ বলে মাত্র ৪ রান করে সোহেল তানভীরের শিকার হন আফগান ওপেনার।

এই ধাক্কা ঢাকা সামলে ওঠে সুনীল নারিন ও রনির ৬৭ রানের জুটিতে। ক্যারিবিয়ান তারকা দুটি করে চার ও ছয়ে ২৫ রানে আউট হলে দলকে দারুণ সংগ্রহের পথে রাখেন রনি। ৩৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানের চমৎকার পারফরম্যান্স ছিল তার ব্যাটে। আফিফ হাসানের কাছে তিনি উইকেট হারানোর পর ভেঙে পড়ে ঢাকার টপ অর্ডার।

১০৬ রানে ৩ উইকেট হারানো দলটির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৫ রান। তাসকিন ১৫তম ওভারে আন্দ্রে রাসেল (৫), কিয়েরন পোলার্ড (৩) ও শুভাগত হোমকে শূন্য রানে বিদায় করেন। তার আগে সাকিব আউট হন ২৩ রান করে।

এমন ধসের পরও হাতে বেশ কয়েক ওভার থাকায় সতর্ক ব্যাটিং করেন নুরুল হাসান ও মোহাম্মদ নাইম। দুজনের অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে বেশ কঠিন টার্গেট দেয় ঢাকা। নুরুল ১৮ ও নাইম ২৫ রানে অপরাজিত ছিলেন।

তাসকিন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিলেটের সফল বোলার।

/এফএইচএম/
সম্পর্কিত
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
সিরিজ রক্ষা হলো না, ৭ রানে হার বাংলাদেশের
রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে যোগ দিচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান
তিউনিসিয়াকে বিদায় করে নিজেদের শক্তি দেখালো জাপান
তিউনিসিয়াকে বিদায় করে নিজেদের শক্তি দেখালো জাপান
জনগণের অর্থে অমরত্বের প্রচেষ্টা
জনগণের অর্থে অমরত্বের প্রচেষ্টা
পুরো বাংলাকে পাকিস্তানে নেওয়ার চেষ্টা হয়েছিল: বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদি
পুরো বাংলাকে পাকিস্তানে নেওয়ার চেষ্টা হয়েছিল: বাংলাদেশ প্রসঙ্গ টেনে যা বললেন মোদি
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান