সুলশারের অধীনে দুর্বার ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ০১:০০ আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪৫

মার্কাস র‌্যাশফোর্ডে গোলে জিতেছে ম্যানইউ মার্কাস র‌্যাশফোর্ডের গোল আর দাভিদ দে গেয়ার বীরত্বে টটেনহ্যাম হটস্পারকে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচকে বলা হচ্ছিল ভারপ্রাপ্ত কোচ উলা গুনার সুলশারের আসল পরীক্ষা। নরওয়েজিয়ান কোচ সফল হলেন ১-০ গোলের জয়ে।

এনিয়ে প্রথম ৬ ম্যাচের সবগুলো জিতলেন সুলশার। একমাত্র কোচ হিসেবে ম্যানইউয়ে নিজের প্রথম ৫টি লিগ ম্যাচ জিতে রেকর্ড গড়লেন তিনি, পেছনে ফেললেন লিজেন্ডারি কোচ ম্যাট বাসবিকে।

আগের দিন ওয়েস্ট হ্যামের মাঠে আর্সেনালের হারের সুবিধা আদায় করেছে ম্যানইউ। রবিবার ওয়েম্বলিতে এই জয়ে তাদের সমান ৪১ পয়েন্ট নিয়ে যৌথভাবে পঞ্চম সাবেক চ্যাম্পিয়নরা। চার নম্বর দল চেলসির সঙ্গে ইউনাইটেডের দূরত্ব এখন ৬ পয়েন্টের। আর হেরে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ হাতছাড়া হলো টটেনহ্যামের। শীর্ষে থাকা লিভারপুলের (৫৭) চেয়ে এখন স্পাররা ৯ পয়েন্ট পেছনে।

এই সপ্তাহে টটেনহ্যাম যখন চেলসির বিপক্ষে লিগ কাপ সেমিফাইনাল খেলেছে, তখন ম্যাইনউর খেলোয়াড়রা দুবাইতে রৌদ্রস্নান করেছেন। খেলার শুরু থেকে তাই ফুরফুরে ছিল সুলশারের শিষ্যরা।

শুরুতে র‌্যাশফোর্ডের শট স্বাচ্ছন্দ্যে লুফে নেন স্বাগতিক গোলরক্ষক উগো লরিস। কিন্তু দ্বিতীয়বার সুযোগ নষ্ট করেননি ম্যানইউ ফরোয়ার্ড। ৪৪ মিনিটে ফরাসি গোলরক্ষকের হাতের নাগালের বাইরে দিয়ে বল জালে জড়ান তিনি।

পিছিয়ে থাকা টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেললেও দে গেয়া এবার প্রতিরোধের দেয়াল গড়েন গোলপোস্টের নিচে। শুরুতে ডেলে আলীর হেড দুর্দান্ত সেভ করেন। হ্যারি কেইন কয়েকবার চেষ্টা করেও ম্যানইউ গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।

বরং পগবা পরীক্ষা নেন তার স্বদেশী গোলরক্ষক লরিসের। স্পার গোলরক্ষক তার শট মাঠের বাইরে পাঠিয়ে কর্নার বানান। কিছুক্ষণ পর আবার দে গেয়ার পরীক্ষা নেন আলী। তার শট সহজেই হাতে নেন ম্যানইউ গোলরক্ষক। গোলপোস্টের বেশ কাছ থেকে দারুণ সেভে স্বাগতিকদের সমতা ফেরাতে দেননি দে গেয়া। শেষ দিকে তার প্রতিরোধে আবারও হতাশ হন কেইন। এমন সব প্রতিরোধে র‌্যাশফোর্ডের সঙ্গে ম্যাচ জয়ের নায়ক দে গেয়াও।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাফল্যের চাপ, নীরব কান্না: বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য 
সাফল্যের চাপ, নীরব কান্না: বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য 
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি: আইনমন্ত্রী
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনও ভুল করেনি: আইনমন্ত্রী
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত
ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপ-শিক্ষামন্ত্রী নিহত
প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এসএকিউএস অ্যাক্রেডিটেশন অর্জন ইউল্যাব স্কুল অব বিজনেসের
প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এসএকিউএস অ্যাক্রেডিটেশন অর্জন ইউল্যাব স্কুল অব বিজনেসের
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার