নিন্দুকদের জবাব দিচ্ছেন ব্যানক্রফট

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৯, ১৩:২৪আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৩:৩২

ক্যামেরন ব্যানক্রফট। কেপ টাউনে বল টেম্পারিংয়ে কলকাঠি নেড়েছিলেন ডেভিড ওয়ার্নার। আর সেই কাজটা মাঠে বাস্তবায়ন করে কুখ্যাতি কুঁড়িয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। ৯ মাসের নিষেধাজ্ঞায় নিন্দুকদের অনেক কথাই সহ্য করতে হয়েছে তাকে। নিষেধাজ্ঞা শেষে বর্তমান বিগ ব্যাশে খেলে নিন্দুকদের জবাব দিচ্ছেন বিধ্বংসী ইনিংস খেলে।

রবিবার তার ৬১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংসে সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে তার দল পার্থ স্কোরচার্স। ম্যাচে ব্যানক্রফট আর অ্যাশটন টার্নার ৬২ বলে গড়েন ৯৮ রানের পার্টনারশিপ। তাদের বিধ্বংসী ব্যাটিংয়েই ৮ খেলায় তৃতীয় জয়ে পার্থের বিগ ব্যাশ মৌসুম এখনও বেঁচে রইলো।
ব্যানক্রফট নিজের এমন ফর্মের ব্যাখ্যায় জানালেন প্রতিনিয়ত অনুশীলনেই ব্যস্ত রাখছেন নিজেকে, ‘আমি সত্যিকার অর্থে প্রতিদিন অনুশীলন করে যাচ্ছি, যাতে করে আরও ভালো করা যায়। আর এর চেয়ে সহজ কোন মন্ত্র হতে পারে না।
নিষেধাজ্ঞার পর অবশ্য বিগ ব্যাশের শুরুটা নিষ্প্রভ ছিলো ব্যানক্রফটের। খোলস ছেড়ে বের হতে সময় নিয়েছেন। প্রথম ম্যাচে দুই, পরে ১৯ আর ২৪ রানের পর নিজের ফর্মকে নিয়ে যেতে থাকেন উঁচুতে। বুধবার ৪২ বলে করেন ৫৯ রানের ইনিংস। এরপর রবিবার নিজের ফর্মকে আরও উঁচুতে নিয়ে গেলেন টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। এক কথায় নিন্দুকদের জবাব দিতে এখন কথা বলছে তার ব্যাট।  

/এফআইআর/
সম্পর্কিত
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেললো অস্ট্রেলিয়া
দুবাই-শারজায় কিংবদন্তিদের মেলা, বাংলাদেশের হয়ে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহ
সোনা জিতলে ভারতের পদক নাকভির হাতেই? যা বলছে এশিয়ান গেমসের নিয়ম
সর্বশেষ খবর
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
‘জেলার ২’-এ বিদ্যার দাপুটে আগমন, ‘কান্থা’ লুকে মুগ্ধ ভক্তরা
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম