টিকে থাকাই রহমতগঞ্জের বড় চ্যালেঞ্জ

তানজীম আহমেদ
১৬ জানুয়ারি ২০১৯, ১৫:৪৫আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৬:৩০

রহমতগঞ্জ দল। আগামী ১৮ জানুয়ারি শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ। ১৩ দলের এবারের প্রতিযোগিতায় দারুণ প্রতিদ্বন্দ্বিতার আভাস। লিগ শুরুর আগে দলগুলোর প্রস্তুতি কেমন, কী তাদের প্রত্যাশা, আর তা পূরণে লক্ষ্যই বা কী-তা নিয়ে বাংলা ট্রিবিউনের এই ধারাবাহিক আয়োজন। আজ থাকছে গত আসরে দশম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে নিয়ে-

লড়াকু দল হিসেবে আলাদা ঐতিহ্য আছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির। অনেক বড় দলকে মাঝে-মধ্যে হারিয়ে কিংবা রুখে দিয়ে চমক দেখিয়ে আসছে পুরনো ঢাকার এই দল। হঠাৎ হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠার ঐতিহ্য থাকলেও গত লিগে তাদের অবস্থান ছিল বেশ শোচনীয়। অল্পের জন্য বেঁচে গেছে অবনমন থেকে। বিপদ এড়াতে বেশ লড়াই করতে হয়েছে তাদের।

রহমতগঞ্জ এবারো চাইছে অবনমন এড়িয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকতে। এরই সঙ্গে নিজেদের পারফরম্যান্স দেখানোর ইচ্ছা তো আছেই। তবে এমন প্রত্যাশার মুখে মৌসুমের শুরুর আসর ফেডারেশন কাপে তারা বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। যদিও স্বাধীনতা কাপে ছিলো তুমুল লড়াইয়ের আভাস। কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর পর বসুন্ধরা কিংসকে প্রায় রুখে দিলেও টাইব্রেকার ভাগ্যে বরণ করতে হয় হার।

দুটি আসরের ভুল-ত্রুটি শুধরে নিয়ে এবার প্রিমিয়ার লিগে লড়াই করার অদম্য মানসিকতার ইঙ্গিত কোচ সৈয়দ গোলাম জিলানির। তিনি জানালেন লিগে টিকে থাকাই লক্ষ্য তার দলের, ‘শুরুতে খেলোয়াড়দের ফিটনেস কম ছিল। স্বাধীনতা কাপে অবশ্য আগের চেয়ে ভালো খেলেছি। যদিও আমাদের দলটি অপেক্ষাকৃত কম শক্তিশালী। এবার মূল লক্ষ্য হলো- লিগে আমাদের টিকে থাকতে হবে।।’

তিনি আরও জানালেন, এবারের দলগুলো সমমানের হওয়ায় লিগটা জমবে বেশ, ‘এবারের লিগ বেশ জমবে। বেশ কয়েকটি দল সমমানের। চেষ্টা থাকবে ভালো খেলে সবার মন জয় করতে।’

২০০৮ সালে রহমতগঞ্জে প্রথমবার কোচিং করিয়েছেন গোলাম জিলানী। ১০ বছর পর পুনরায় দায়িত্ব নিয়ে ভালো কিছুর অপেক্ষায় আছেন। তবে তার চার বিদেশি খেলোয়াড়ের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। বিশেষ করে জাপানের ফরোয়ার্ড আতসুসি ইউনেজাওয়া, কংগোর সিও জুনাপিও, নাইজেরিয়ান মিডফিল্ডার দামান চিগোজি, নাইজেরিয়ার ডিফেন্ডার মানডেস ওসাজি কোচের মুখে একটুও হাসি ফোঁটাতে পারেননি।

তাদের এমন পারফরম্যান্সে তাই কিছুটা আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে, ‘বিদেশি খেলোয়াড়রা ভালো খেলতে পারেনি। বিশেষ করে এশিয়ান কোটায় আনা বিদেশি খেলোয়াড়ের মান সন্তোষজনক নয়। দুটি আসরে আরও ভালো খেলা উচিত ছিল। অন্য দলে ভালো মানের বিদেশি খেলোয়াড় আছে। তাই তাদের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হবে।’

রহমতগঞ্জ ২৪ জন খেলোয়াড়কে দলভুক্ত করেছে। বলতে গেলে পুরো দলটা তাদের নতুন। কোচের বেশ কিছু বিষয় নিয়ে আক্ষেপ রইলেও দলটির অভিজ্ঞ গোলকিপার তিতুমির চৌধুরী আশাবাদী, ‘আমাদের দলটি ফেডারেশন কাপে খেলেছে কিছুটা প্রস্তুতি ছাড়া। পরের আসর স্বাধীনতা কাপে পারফরম্যান্স ভালো ছিল। দুর্ভাগ্যবশত হেরে গেছি শেষ আটের লড়াইয়ে। তাই এবার আগের চেয়ে লিগে ভালো করার লক্ষ্য। আমাদের দলে তরুণ কিছু খেলোয়াড় আছে। আশা করছি তারা ঝলক দেখাতে পারবে।’

স্থানীয় খেলোয়াড়: তিতুমির চৌধুরী, আকরামুজ্জামান লিটন, ইউসুফ আলী খান, সৈকত ভৌমিক, শাকিল আহমেদ, জামাল হোসেন, ফয়সাল আহমেদ, চৌম্রিন রাখাইন, মাসুদ রানা, শারহান হাওলাদার, তানভীর আহমেদ সাদ্দাম, খলিল ভূঁইয়া, রাকিবুল ইসলাম, সাজন মিয়া, মোহাম্মদ শরীফ, দিদারুল আলম, সাব্বির আহমেদ, এনামুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল রানা, নাদিম মাহমুদ, হামিদুর রহমান রিমন, সম্রাট আহমেদ রাজ, শামীম রেজা, শাহেদুল আলম অনিক, আরমান সাদি ও ফাহিমদ নূর তোহা।

বিদেশি খেলোয়াড়: আতসুসি ইউনেজাওয়া, সিও জুনাপিও, নাইজেরিয়ান মিডফিল্ডার দামান চিগোজি ও নাইজেরিয়ার ডিফেন্ডার মানডেস ওসাজি।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
স্কালোনি চাইছেন এখনই চ্যাম্পিয়ন হতে!
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
জর্ডানের বিপক্ষে কীভাবে খেলতে হবে তা জানে আর্জেন্টিনা
স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে
স্পেনের বিপক্ষে প্রথমার্ধেই পিছিয়ে পড়েছে উরুগুয়ে
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই মাঠে নামছেন মেসি 
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই মাঠে নামছেন মেসি 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’