দু’বছর পর প্রথম বিভাগ হকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২০:১৭

দু’বছর পর প্রথম বিভাগ হকি ২০১৬ সালে সর্বশেষ টার্ফে হয়েছে প্রথম বিভাগ হকি লিগ। মাঝে দু’বছর বিরতি দিয়ে আবারো শুরু হচ্ছে এই লিগ। আগামী ২০ জানুয়ারি থেকে ১১টি দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দলগুলো একে অন্যের বিপক্ষে লড়বে। চ্যাম্পিয়ন দল খেলবে প্রিমিয়ার লিগে। আর একটি দল অবনমিত হয়ে যাবে। এই লিগে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশিরা খেলতে পারবে। দু’জন করে নিবন্ধন করা যাবে। আবার দুজনই থাকতে পারবেন একাদশে।

হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মইনুজ্জামান পিলা বাংলা ট্রিবিউনকে জানালেন গত বছরের লিগটাই এবার মাঠে গড়াচ্ছে, ‘গত বছরের লিগটাই এই বছর হচ্ছে। দলবদল আগেই শেষ হয়েছে। এবার লিগ টার্ফে গড়ানোর অপেক্ষা।’

এবারের লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা রেলওয়ে, পিডাব্লিউডি এসসি, ফরাশগঞ্জ এসসি, মুক্তি বিহঙ্গ তরুণ সংঘ, ঢাকা ইউনাইটেড ক্লাব, ব্যাচেলার্স এসসি, শিশু কিশোর সংঘ, কম্বাইন্ড এস সি, বর্ণক সমাজ, শান্তিনগর এসসি ও দিলকুশা এসসি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশ্নকারীকে দোষী সাব্যস্ত নয়, বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার নিশ্চিত হোক
প্রশ্নকারীকে দোষী সাব্যস্ত নয়, বিশ্ববিদ্যালয়ে ন্যায়বিচার নিশ্চিত হোক
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
তিন বছর পর দেশের বাইরে টেস্ট জিতলো পাকিস্তান 
ট্রাম্প-হেগসেথের সম্পর্কে ‘ফাটল’, যা জানালো হোয়াইট হাউস
ট্রাম্প-হেগসেথের সম্পর্কে ‘ফাটল’, যা জানালো হোয়াইট হাউস
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা
দক্ষিণ এশিয়ায় চমক দেখালো টাকা