হ্যামস্ট্রিং ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ শেষ প্রদীপের

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৯, ১৬:৩৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৬:৩৬

নুয়ান প্রদীপ। এক হ্যামস্ট্রিং ইনজুরিতেই ক্যারিয়ারে বার বার ভুগতে হচ্ছে শ্রীলঙ্কান পেসার নুয়ান প্রদীপকে। চোটের কারণে সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলার সুযোগ আসলেও তার সেই সুযোগ কেড়ে নিয়েছে হ্যামস্ট্রিংয়ের ইনজুরি।   

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ঘটেছে এমন অঘটন। প্রথম দিনে হ্যামস্ট্রিংয়ের চোটে মাত্র দুই ওভার বল করতে পেরেছেন প্রদীপ। এরপর চোট নিয়ে মাঠ ছেড়েছেন দ্রুত। শুক্রবার চোটের স্ক্যান করানোর পর আজকেই নতুন তথ্য জানালো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, দুই টেস্টের সিরিজে তাকে পাচ্ছে না শ্রীলঙ্কা।

একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে সংশয় রয়ে গেছে। তার ছিটকে যাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজে যে পেস আক্রমণ ভাবা হচ্ছিলো তা ভেস্তে গেলো শ্রীলঙ্কার।   

এছাড়া কুসল মেন্ডিসের শারীরিক ফিটনেস নিয়েও শঙ্কা ছিলো লঙ্কানদের। প্রস্তুতি ম্যাচে বিশাল আঘাত পাওয়ার পরও প্রথম টেস্টের আগে তাকে ফিট ঘোষণা করেছে ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৪ জানুয়ারি।

/এফআইআর/
সম্পর্কিত
শেষ বলে সব ফিল্ডার সীমানায়, যে ঘটনা বদলে দিয়েছিল ক্রিকেটের নিয়ম
এশিয়ান গেমসে আজ শুরু পুরুষদের ক্রিকেট, বাংলাদেশের ম্যাচ কবে? 
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
সর্বশেষ খবর
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে 
এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে 
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
ভারত মহাসাগর পর্যন্ত যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
এমপি নজরুলকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ 
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ জন
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়