জয়াবর্ধনে-ব্র্যাথওয়েটদের অন্যরকম সন্ধ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ০০:১৮ আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০০:১৮

গল্প-আড্ডায় সময় পার করেছেন মাহেলা জয়াবর্ধনেরা। ছবি: রাজিব ধর অনুষ্ঠান শুরু সন্ধ্যা ৬টায়, তবে তার আগে থেকেই ক্রীড়াবিদদের আগমনে আলোকিত গুলশান ক্লাবের হল রুম। মাহেলা জয়াবর্ধনে-কার্লোস ব্র্যাথওয়েটের সঙ্গে উপস্থিত হয়েছিলেন খুলনা টাইটানসের বিদেশি খেলোয়াড়রা। তাদের সঙ্গে নিয়ে কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ঢাকা ট্রিবিউনের স্পোর্টস ম্যাগাজিন ‘স্পোর্টস ট্রিবিউন’।

খুলনা টাইটানসের বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইয়াসির শাহ, জুনায়েদ খান, কার্লোস ব্র্যাথওয়েটের সঙ্গে ছিলেন ডেভিড মালান, ব্রেন্ডন টেলর ও পল স্টারলিং। ছিলেন কোচ মাহেলা জয়াবর্ধনে থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের প্রায় সবাই। আরও উপস্থিত ছিলেন খুলনা টাইটানসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান।

অনুষ্ঠানের পুরো সময়ে খুলনা টাইটানসের সতীর্থরা একে অন্যের সঙ্গে খুনসুটিতে মাতলেন। অতিথিদের সঙ্গে আড্ডাও দিলেন তারা। জানুয়ারিতে নতুন মোড়কে প্রকাশিত ‘স্পোর্টস ট্রিবিউন’-এ চোখ রেখে সময়টা দারুণভাবে উপভোগ করলেন খুলনার খেলোয়াড়রা।

বিপিএলে মঙ্গলবার খুলনা ২২ গজে লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। ম্যাচের আগের দিন সময়টা নির্ভার হয়েই কাটাতে পারলেন তারা। চলতি বছরটা খুব একটা ভালো কাটছে না খুলনার। তবে আগামী ম্যাচগুলোতে জয়ের মাধ্যমে খুলনার সমর্থকদের আনন্দ দিতে চান জয়াবর্ধনের দল।

‘স্পোর্টস ট্রিবিউন’কে আন্তর্জাতিক মানের উল্লেখ করলেন কোচ জয়াবর্ধনে, ‘আমি বসে বসে ম্যাগাজিনটি পড়ছিলাম। দেখে ভালো লাগলো। এখানে খেলার খবরই শুধু থাকছে না, এর বাইরে বিভিন্ন বিষয়গুলো ফুটে উঠেছে। ম্যাগাজিনটি আমার কাছে চমৎকার লেগেছে। এই ম্যগাজিনের মাধ্যমে বাংলাদেশের খেলাধুলা অনেক এগিয়ে যাবে বলে আশা করি।’

খুলনা টাইটানসের ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ফুটবলার, পুরুষ ফুটবলার গুলশান ক্লাবে এসে অনুষ্ঠানকে আলোকিত করেছেন। তাদেরই একজন জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেছেন, ‘দুর্দান্ত ম্যাগাজিন, দেখেই ভালো লাগছে। আশা করি এর মাধ্যমে আমাদের ফুটবল আরও এগিয়ে যাবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেঞ্চুরির পর সোবহানা, ‘বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে ব্যাট করেছি’
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
মুশফিক-শান্ত সেঞ্চুরি মিস করলেও চালকের আসনে বাংলাদেশ
সর্বশেষ খবর
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
সার্কের উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান হলেন বাংলাদেশের শিক্ষক 
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
দিল্লিতে আন্দোলনে দমন ও গণগ্রেফতার বন্ধে শাহবাগে মশাল মিছিল
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
ইউনিয়ন নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক বসছে আজ
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা