লিগ কাপের ফাইনালে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ১২:০০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:১২

ম্যানসিটির একমাত্র গোল করেন আগুয়েরো বার্টন অ্যালবিওনের বিপক্ষে ৯-০ গোলে প্রথম লেগ জিতে লিগ কাপের ফাইনাল একরকম নিশ্চিত করেই রেখেছিল ম্যানচেস্টার সিটি। বুধবার পাইরেল্লি স্টেডিয়ামে ১-০ গোলে দ্বিতীয় লেগ জিতে সেই আনুষ্ঠানিকতা সারলো চ্যাম্পিয়নরা।

১০-০ গোলের অগ্রগামিতায় লিগ কাপের ফাইনালে উঠল সিটিজেনরা। ক্লাব ইতিহাসে প্রথমবার এই প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। চার মৌসুমে এনিয়ে তৃতীয়বার ফাইনালে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে গোল উৎসব করার পুনরাবৃত্তি লিগ ওয়ান ক্লাবটির মাঠে হয়নি। তবে বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামে ম্যানসিটি। পেপ গার্দিওলার একাদশে ছিলেন কেভিন ডি ব্রুইন, রিয়াদ মাহরেজ ও সের্হিও আগুয়েরো।

ম্যানসিটির একমাত্র গোলটি করেন আগুয়েরো। ২৬ মিনিটে ডি ব্রুইনের বাড়িয়ে দেওয়া বলে মাহরেজ ব্যাকপাস দেন তাকে। তা থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বার্টন সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু উইল মিলারের শট গোলমুখের সামনে থেকে প্রতিহত করেন তরুণ খেলোয়াড় এরিক গার্সিয়া। ম্যানসিটি পরে আর গোল করতে না পারলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে।

ম্যানসিটি আগামী ২৪ ফেব্রুয়ারি খেলবে ফাইনাল। ওয়েম্বলিতে তাদের প্রতিপক্ষ কে, সেটা জানা যাবে চেলসি ও টটেনহ্যাম হটস্পারের ম্যাচ শেষে। ১-০ গোলে এগিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় লেগে চেলসিকে স্বাগত জানাবে স্পাররা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির বিশ্বরেকর্ড 
বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করে মেসির বিশ্বরেকর্ড 
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের নেতা’ শামীম পাটালিসহ ৮ জন গ্রেফতার
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের নেতা’ শামীম পাটালিসহ ৮ জন গ্রেফতার
মানবসম্পদ বা ‘এইচআর’ পেশায় সফল হতে করণীয়
মানবসম্পদ বা ‘এইচআর’ পেশায় সফল হতে করণীয়
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি