সাইফ স্পোর্টিংয়ের টানা দ্বিতীয় জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ১৮:২০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:২৬

সাইফ স্পোর্টিং হারিয়েছে বিজেএমসিকে। প্রিমিয়ার ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে রহমতগঞ্জকে হারানো দলটি বৃহস্পতিবার বিজেএমসিকে হারিয়েছে ১-০ ব্যবধানে।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধেই জয়সূচক গোলটি আদায় করে নেয় সাইফ স্পোর্টিং। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সিউনগিল পার্কের পাসে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল পোস্টে জড়িয়ে দেন রাশিয়ান ফরোয়ার্ড দেনিশ বোলশাকোভ।

এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ। বিরতির পর সাইফ গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আরও। কিন্তু দক্ষিণ কোরিয়ার সিউনগিল পার্কের একটি শট গিয়ে লাগে সাইড বারে।

ম্যাচে ৮৫ মিনিটে সাইফ স্পোর্টিং ১০ জনের দলে পরিণত হয়। ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু দুটি হলুড কার্ড দেখে মাঠ ছেড়ে যান। তবে ১০ জনের দল পেয়েও বিজেএমসি ম্যাচে সমতা ফিরিয়ে আনতে পারেনি। টানা দুটি হারের তিক্ততা নিয়ে মাঠ ছেড়েছে তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
পুলিশের হাত থেকে ওয়ারেন্টভুক্ত আসামি পালানোর অভিযোগ
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ সেপ্টেম্বর, ২০২৬)
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন