অ্যাথলেটিকস ফেডারেশনকে সতর্ক করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধন করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সবার চোখ তখন ১০০ মিটারের স্প্রিন্টারের দিকে। ছেলেদের পর মেয়েদেরও ইভেন্টও শেষ হলো। কিন্তু ফিনিশিং লাইনে দাঁড় করানো ফটো ফিনিশ মেশিন ছিলো বিকল! যার কারণে হ্যান্ড টাইমিংয়ে হলো আকর্ষণীয় দুটি ইভেন্টের লড়াই। অ্যাথলেটিকস ফেডারেশন ঘোষণা দিয়েও ব্যর্থ হয়েছে ইলেকট্রনিক টাইমিং মেশিনের ব্যবহারে। ফেডারেশনের এই দূরাবস্থায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার জাতীয় অ্যাথলেটিকস উদ্বোধনের পর ছেলে ও মেয়েদের এই দুটি ইভেন্ট দেখতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শেষ হতে হতে নেমে এলেন ট্র্যাকে দাঁড়ানো সংবাদকর্মীদের মাঝে। পাশে ছিলেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। বিকল এই ইলেকট্রনিক টাইমিং নিয়ে প্রশ্ন উঠতেই ক্রীড়া প্রতিমন্ত্রী ক্ষোভের সঙ্গে বললেন, ‘এভাবে চললে তো ফেডারেশনের কোন কথা কেউ পরে আর বিশ্বাস করবে না।’ ক্ষোভ জানালেও করণীয় জানানোর সঙ্গে তাদের সতর্কও করলেন প্রতিমন্ত্রী, ‘এরপর বড় কোন আসরের আগে এনএসসিকে আপনারা জানাবেন, চিঠি দেবেন। কিন্তু কার্যকর কোন ভূমিকা না থাকলে আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুর রকিব অবশ্য কারিগরি ত্রুটির কথাই সামনে আনলেন এরপর, ‘আসলে কারিগরি ত্রুটির কারণে এটা চালানো যায়নি। ভবিষ্যতে এমনটা হবে না।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঋণ বিতরণ নিয়ে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
ভারত ভ্রমণে চণ্ডীগড় যাচ্ছেন? জানুন ট্রেনযাত্রায় ৩৬ দিনের বাড়তি সতর্কতা
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
স্যাটেলাইটে ধরা পড়লো হরমুজ প্রণালির কাছে তেলের স্তর
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ