পাকিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১১:২২আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১১:৫৮

দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ী রিজা হেনড্রিকসের একটি শট সেঞ্চুরি পেলেন ইমাম-উল-হক, পাকিস্তান গড়লো ৩১৭ রানের বড় সংগ্রহ। এরপরও হার সঙ্গী করে মাঠ ছাড়তে হলো তাদের। সেঞ্চুরিয়নে বৃষ্টির বাগড়ায় তৃতীয় ওয়ানডে ডাকওয়ার্থ-লুইস মেথডে দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১৩ রানের জয়। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ২-১ ব্যবধানে।

ইমামের ১০১ রানে ভর করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছিল ৩১৭ রান। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে বৃষ্টির কারণে মাঝে একবার খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা শুরু হলেও আবারও ঝুম বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। ওই সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৩ ওভারে ২ উইকেটে ১৮৭ রান। ডাকওয়ার্থ-লুইস মেথডে প্রোটিয়ারা এগিয়ে ছিল ১৩ রানে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান শুরুতে ফখর জামানকে (২) হারালেও ইমাম ও বাবর আজম টেনে তোলেন তাদের। দুজনই পূরণ করেন হাফসেঞ্চুরি। বাবর ফিফটি পূরণ করে ৬৯ রানে আউট হলেও ইমাম তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ‍পঞ্চম সেঞ্চুরি। ১১৬ বলে ৮ বাউন্ডারিতে এই ওপেনার করেন ১০১ রান।

হাফসেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ হাফিজও। ৪৫ বলে তার ব্যাট থেকে আসে ৫২ রান। এরপর শোয়েব মালিকের ৩১ ও ইমাদ ওয়াসিমের হার না মানা ৪৩ রানে ভর করে পাকিস্তান ৬ উইকেটে করে ৩১৭ রান।

কঠিন এই লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা কুইন্টন ডি কক ও হাশিম আমলার উদ্বোধনী জুটি থেকে পায় ৫৩ রান। আমলা ২৫ রানে আউট হলে ভাঙে তাদের জুটি। ডি ককও বেশিদূর যেতে পারেননি, ফেরেন ৩৩ রান করে। তাদের আউটের কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি।

প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ থাকার পর মাঠে নামেন রিজা হেনড্রিকস ও ফাফ দু প্লেসি। চমৎকার ব্যাটিংয়ে তারা এগিয়ে নিয়ে যায় দলের স্কোর। দ্বিতীয় দফায় বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়ে যায়, তখন তারা গড়েন অবিচ্ছিন্ন ১০৮ রানে জুটি। ম্যাচসেরার পুরস্কার জেতা হেনড্রিকস অপরাজিত ছিলেন ৮৩ রানে, আর দু প্লেসি খেলেন হার না মানা ৪০ রানের ইনিংস। বৃষ্টি শুরু হওয়ার আগে ৩৩ ওভারে দক্ষিণ আফ্রিকার ১৮৭ রান ছিল জয়ের জন্য যথেষ্ট। ডি/এল মেথডে পাকিস্তানের চেয়ে ১৩ রানে এগিয়ে থাকায় জয় পায় স্বাগতিকরা।

/কেআর/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্তবাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে অনন্য উচ্চতায় পৌঁছার অঙ্গীকার’
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
পিকে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদণ্ড
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
নাশকতার আশঙ্কায় ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি