হোল্ডারের ডাবল সেঞ্চুরির আনন্দ

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০১৯, ১২:৫১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৭:৪৩

২০২ রানে অপরাজিত থাকেন হোল্ডার ইতিহাসে নাম লেখালেন জেসন হোল্ডার। আট নম্বরে নেমে পূরণ করেছেন ডাবল সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই পজিশনে ডাবলের দেখা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। একই সঙ্গে সেঞ্চুরিয়ান শেন ডাওরিচের সঙ্গে সপ্তম উইকেটে গড়েছেন সর্বোচ্চ রানের জুটি।

বার্বাডোস টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে হোল্ডার খেলেছেন হার না মানা ২০২ রানের চমৎকার ইনিংস। তার সঙ্গে ডওরিচ অপরাজিত ছিলেন ১১৬ রানে। তাদের রেকর্ড গড়া জুটিতে ৫ উইকেটে ৪১৫ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ইংল্যান্ডের জয়ের লক্ষ্য ঠিক হয় ৬২৮ রানের। অসম্ভব এই লক্ষ্যে খেলতে নেমে ইংলিশরা তৃতীয় দিন শেষে কোনও উইকেট না হারিয়ে করেছে ৫৬ রান।

যে উইকেটে আগের দিন পড়েছিল ১৮ উইকেট, সেখানেই দাপট দেখালেন হোল্ডার। আচমকা বদলে যাওয়া পিচে তৃতীয় দিনে পড়েনি একটি উইকেটও! হোল্ডার-ডাওরিচের রাজত্বে ইংলিশ বোলাররা কাটিয়েছে অসহায় একটি দিন। তাদের হতাশ করে হোল্ডার টেস্ট ক্রিকেটের ইতিহাস লিখেছেন নিজের নাম। মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আট নম্বরে নেমে পেয়েছেন ডাবল সেঞ্চুরির দেখা। তার আগে এই কীর্তি গড়েছেন কেবল পাকিস্তানের দুই ক্রিকেটার ওয়াসিম আকরাম (২৫৭*) ও ইমতিয়াজ আহমেদ (২০৯)।

ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংসে তাকে আউটই করতে পারেননি ইংলিশ বোলাররা। ইনিংস ঘোষণা সময় হোল্ডার অপরাজিত ছিলেন ২০২ রানে। ২৮৪ বলের ইনিংসটি সাজিয়েছিলেন তিনি ২৩ চার ও ৮ ছক্কায়। তার সঙ্গে ডাওরিচ অপরাজিত থাকেন ১১৬ রানে। ৩৪৩ রানের ধৈর্যশীল ইনিংসটি এই উইকেটরক্ষক সাজান ১১ চার ও এক ছক্কায়।

ডাবল সেঞ্চুরি করে ইতিহাসে নাম লেখানো হোল্ডার সপ্তম উইকেটে ডাওরিচের সঙ্গে গড়েছেন রেকর্ড জুটি। তাদের ২৯৫ রানের অবিচ্ছিন্ন জুটি টেস্ট ক্রিকেটের সপ্তম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড।

তাদের রেকর্ড গড়া জুটিতে রান পাহাড়ে চাপা পড়া ইংল্যান্ড দিন শেষ করেছে কোনও উইকেট না হারিয়ে ৫৬ রানে। চতুর্থ দিন শুরু করবেন রোরি বার্নস ৩৯ রান নিয়ে, আর সঙ্গে থাকেবন ১১ রানে অপরাজিত থাকা কিটন জেনিংস। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী