সিলেটের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ১৩:২৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৩৬

ফিল্ডিংয়ে খুলনা টাইটানস টানা দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি খুলনা টাইটানস। চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ায় ফিল্ডিংয়ে নেমেছে খুলনা। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়।

সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। কাগজে-কলমে খুলনার সম্ভাবনা বেঁচে থাকলেও আজকের ম্যাচ হারলে সেই সম্ভাবনাও শেষ হয়ে যাবে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নিচে খুলনা, ৯ ম্যাচে ২ জয়ে তাদের পয়েন্ট ৪। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে সিলেট।

টানা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি খুলনা-সিলেট। ঢাকার দ্বিতীয় পর্বের শেষ ম্যাচের পর চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচেই আবার মুখোমুখি তারা। সবশেষ সাক্ষাতে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছিল অবশ্য খুলনা। সিলেটকে ২১ রানে হারিয়ে চলতি আসরে দ্বিতীয় জয়ের দেখা পায় মাহমুদউল্লাহরা।

খুলনা টাইটানস একাদশ: জুনায়েদ সিদ্দিকী, ব্রেন্ডন টেলর, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড উইজ, ইয়াসির শাহ, আল-আমিন, শুভাশীষ রায়, তাইজুল ইসলাম, জুনায়েদ খান।

সিলেট সিক্সার্স একাদশ: লিটন দাস, আফিফ হোসেন, জেসন রয়, সাব্বির রহমান, নিকোলাস পুরান, অলক কাপালি (অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, সোহেল তানভীর, নাবিল সামাদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

/কেআর/
সম্পর্কিত
সহজ জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া
শেষ টি-টোয়েন্টিতে অজিদের ১১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সর্বশেষ খবর
সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন
সব জেলা গোপালগঞ্জ হলে শেখ হাসিনাকে পালাতে হতো না: আশরাফ উদ্দিন
প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাওয়া যুবক কে?
প্রকাশ্যে গুলি করতে করতে হেঁটে যাওয়া যুবক কে?
‘দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস