রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১১:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১১:২১

জয়ের পর রিয়াল মাদ্রিদের উচ্ছ্বাস। ছন্দে ফেরার লড়াইয়ে দারুণ ম্যাচ উপহার দিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। এরফলে মাঝে হোঁচট খেয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো রিয়াল মাদ্রিদ।

ম্যাচটায় বড় ব্যবধানে জয়ের সঙ্গে ইনজুরি আক্রান্ত তারকা গ্যারেথ বেলকেও পেয়েছে রিয়াল মাদ্রিদ। এমন ম্যাচে চতুর্থ মিনিটেই উড়ন্ত সূচনাটা করেন করিম বেনজিমা। সাবেক রিয়াল গোলরক্ষক ডিয়েগো লোপেজের ফিরিয়ে দেওয়া বলে গোলটি করেন। শুরুতে মদরিচের বলটি রুখে দিলেও তা আয়ত্ত্বে নিতে পারেননি তিনি। সুযোগটি লুফে নেন রিয়াল তারকা।

ব্যবধান দ্বিগুন করতে বেশি সময় নেয়নি রিয়াল। ১৫ মিনিটে মদরিচের ক্রস থেকে হেড করে গোল করেন অধিনায়ক সের্হিয়ো রামোস। এস্পানিওল অবশ্য পাল্টা হানা দেওয়ার চেষ্টা করেছে ২৫ মিনিটে। তেমনই এক প্রচেষ্টায় একটি গোল শোধ দেন বাপতিস্তাও।

তাদের এক গোল শোধের পর আরও আগ্রাসী রূপ নেয় রিয়াল। বিরতির আগে বেনজিমা  আবার জাল কাঁপান প্রতিপক্ষের। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ওয়ান টু করে বাঁকানো শটে জালে বল জড়ান।

বিরতির একটু পর বেঞ্চ থেকে মাঠে নামেন গ্যারেথ বেল। তিন সপ্তাহ ইনজুরিতে থাকার পর মাঠে নেমে তৃতীয় মিনিটের মাথায় গোল করে নিজের উপস্থিতির জানান দেন ওয়েলস ফরোয়ার্ড।

অবশ্য এমন উপভোগ্য ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হতে হয়েছে সোলারির শিষ্যদের। রাফায়েল ভারান সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ৭২ মিনিটে। সেই সুযোগ এস্পানিওল নেয় ৮১ মিনিটে একটি গোল করে। রোসালেসের গোলের পর স্কোর দাঁড়ায় ৪-২।

৩৯ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে তারা। দ্বিতীয় স্থানে ২১ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
উত্তরবঙ্গে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল
রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড
শিক্ষার্থীরা বিনামূল্যের ৩২ কোটি নতুন বই পাবে ডিসেম্বরে 
শিক্ষার্থীরা বিনামূল্যের ৩২ কোটি নতুন বই পাবে ডিসেম্বরে 
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান