রোনালদোর গোলে নাটকীয় জয়ের দেখা জুভেন্টাসের

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১১:৫২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১২:৫৮

রোনালদোর পেনাল্টিতে জয় পেয়েছে জুভেন্টাস। সিরি আ’তে অল্পের জন্য হার এড়িয়েছে জুভেন্টাস। লাৎসিওর সঙ্গে শুরুতে পিছিয়ে পড়েও রোনালদোর শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেয়েছে টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাস। তারা জিতেছে ২-১ ব্যবধানে।

ম্যাচের শুরু থেকে বিবর্ণই ছিলো জুভেন্টাস। লাৎসিওর আধিপত্যে ম্লান ছিলো তারা। প্রথম ঘণ্টায় তাদের আধিপত্যে খেই হারিয়েই নিজেদের জালে বল পাঠিয়ে দেন এমরে কান। ৫৯ মিনিটে কানের আত্মঘাতী গোলে ১-০ তে এগিয়ে যায় লাৎসিও।

দীর্ঘক্ষণ নিজেদের ছায়া হয়ে থাকায় হার দেখতে বসেছিলো জুভেন্টাস। অবশেষে ম্যাচে প্রাণফেরান হোয়াও কেনসেলো। ৭৪ মিনিটে সমতায় ফেরান জুভেন্টাসকে।

এক পর্যায়ে ম্যাচ ড্র হওয়ার পথে থাকলেও ৮৮ মিনিটে পেনাল্টির সুবাদে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

অথচ গত ম্যাচেই স্পট কিক মিস করে দলকে হতাশায় ডুবিয়েছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। এবার আর কোন ভুল করেননি। ভূমিকা রাখলেন দলের জয়ে।

টানা অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৫৯ পয়েন্ট। ৪৮ পয়েন্ট নিয়ে পরেই আছে নাপোলি। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেলো কেন?
এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের আগ মুহূর্তে বিদ্যুৎ চলে গেলো কেন?
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল