নেইমারহীন পিএসজিতেও বিধ্বস্ত রেনে

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৯, ১২:৩৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১২:৫৬

নেইমারহীন পিএসজিতেও বিধ্বস্ত রেনে লিগ ওয়ান শিরোপা জয়ের পথে ধারাবাহিকতা ধরে রাখলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। স্তাদে রেনেকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

চোটের কারণে নেইমার ছিলেন না দলে। তার অনুপস্থিতি টের পেতে দেননি কিলিয়ান এমবাপে, অ্যাঙ্গেল ডি মারিয়া ও কাভানিরা। ম্যাচের ৭ মিনিটে গোল করে পিএসজির দারুণ সূচনা এনে দেন কাভানি। ২৮ মিনিটে রেনের নিয়াং সমতা ফেরালেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে তাদের বিধ্বস্ত করে পিএসজি। ৬০ মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান বাড়ালে ৬৬ মিনিটে এমবাপে করেন তৃতীয় গোল। বারুদ ঠাসা এই ১১ মিনিটে জোড়া গোলের দেখা পান কাভানি। ৭১ মিনিটে তার গোলে ব্যবধান হয়ে যায় ৪-১।

শীর্ষে থাকা পিএসজির সংগ্রহ ২০ ম্যাচে ৫৬ পয়েন্ট। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিল।

এদিকে এফএ কাপের পঞ্চম রাউন্ড নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি। শেফিল্ড ওয়েডনেসডেকে তারা হারিয়েছে ৩-০ গোলে। তাদের জয়ের দিনে অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টটেনহাম হটস্পার। ক্রিস্টাল প্যালেস তাদের হারিয়ে দিয়েছে ২-০ গোলে। চার দিন আগে লিগ কাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর এফএ কাপ থেকেও বিদায় নিতে হলো স্পারদের।     

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
‘জুলাইয়ে নারী-শিশু নির্যাত‌নের ঘটনা কমেছে, বেড়েছে ধর্ষণ’ 
‘জুলাইয়ে নারী-শিশু নির্যাত‌নের ঘটনা কমেছে, বেড়েছে ধর্ষণ’ 
যুক্তরাজ্যে কি আইনি স্বীকৃতি পাচ্ছে ইসলামি নিকাহ
যুক্তরাজ্যে কি আইনি স্বীকৃতি পাচ্ছে ইসলামি নিকাহ
সর্বাধিক পঠিত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?
ইলিশ গেলো কোথায়, ফিরবে কবে?