লুইস ঝড়ে খুলনার বিপক্ষে কুমিল্লার ২৩৭ রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৬:৪৭

লুইসের সেঞ্চুরি উদযাপন চার ম্যাচ পর ফিরে ব্যাট হাতে অবিশ্বাস্য এভিন লুইস। তার বিস্ফোরক ব্যাটিংয়ে শঙ্কায় পড়ে যায় গত শুক্রবার রংপুর রাইডার্সের গড়া দলীয় স্কোরের রেকর্ড। কিন্তু হয়নি, মাত্র ৩ রানের জন্য অক্ষত থেকে গেল রংপুরের কীর্তি। সোমবার খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৫ উইকেটে করেছে ২৩৭ রান।

চট্টগ্রাম পর্বের শুরুতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করেছিল রংপুর। সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের পেছনে ফেলার আভাস দিয়েছিল কুমিল্লা। লুইস এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন। ৪৯ বলে ৫ চার ও ১০ ছয়ে সাজানো ছিল তার ১০৯ রানের অপরাজিত ইনিংস।

টস জিতে ফিল্ডিং নিয়ে বেশ শক্ত বোলিং পারফরম্যান্স ছিল খুলনার। মাহমুদউল্লাহ তার দ্বিতীয় ওভারে পরপর তামিম ইকবাল ও এনামুল হক বিজয়কে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। লুইস ফাইন লেগে একটি রান নিয়ে ব্যর্থ করেন খুলনা অধিনায়ককে। তামিম ২৫ রানে বিদায় নিলে ভাঙে কুমিল্লার ৫৮ রানের উদ্বোধনী জুটি। এনামুল ফেরেন শূন্য রানে।

তবে আরেক ওপেনার লুইস ১০ ওভার পর্যন্ত ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে বেশ সতর্ক ব্যাটিং করতে থাকেন। ১১তম ওভার থেকে দুজন চড়াও হন খুলনা বোলারদের ওপর। ইমরুলের ঝড়ে একপ্রান্ত আগলে রাখেন লুইস। তাদের ৯৭ রানের জুটিতে ইমরুলের অবদান ২১ বলে ৩৯ রান।

তার আগে ৩১ বলে ফিফটি করেন লুইস। চারটি চার ও দুটি ছয় মেরে ইমরুল বিদায় নিলে ক্যারিবিয়ান ব্যাটসম্যান আরও বিধ্বংসী হয়ে ওঠেন। ১৬তম ওভারে থিসারা পেরেরা (১১) ও শহীদ আফ্রিদি (১) কার্লোস ব্র্যাথওয়েটের জোড়া শিকার হন। এরপর শামসুর রহমানের সঙ্গে শেষ ৪ ওভারে শামসুর রহমানের সঙ্গে ৫৯ রানের হার না মানা জুটি গড়েন লুইস।

৪৮ বলে ‍নবম ছক্কা হাঁকিয়ে এই বিপিএলের চতুর্থ সেঞ্চুরি করেন লুইস। শামসুর ১৫ বলে ১ চার ও ২ ছয়ে ২৮ রানে অপরাজিত ছিলেন।

খুলনার পক্ষে মাহমুদউল্লাহ ও ব্র্যাথওয়েট দুটি করে উইকেট নেন।

/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা রক্ষা
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ